India vs Australia 2nd ODI Live Score: অনলাইনে লাইভ স্ট্রিম ও স্কোর আপডেট দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 জানুয়ারী 2020 16:05 IST
হাইলাইট
  • Hotstar থেকে এই ম্যাচ সরাসরি দেখা যাবে
  • প্রথম ম্যাচে দশ উইকেটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া
  • দুপুর 1 টা 30 মিনিটে ম্যাচ শুরু হবে

শুক্রবার দুপুর 1 টা 30 মিনিটে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে

Photo Credit: AFP

India vs Australia 2nd ODI Live Score: প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে 10 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে আজ জিততেই হবে বিরাট (Virat Kohli) বাহিনীকে। প্রথম ম্যাচে ওয়ার্নার ও ফিঞ্চের চওড়া ব্যাটে ভর করে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। শতরান করেছিলেন দুই অজি ওপেনার। মঙ্গলবার রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। Hotstar থেকে India vs Australia দ্বিতীয় ম্যাচ সরাসরি দেখা যাবে। এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করার আহ্বান জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। 

India vs Australia 2nd ODI – ম্যাচ শুরু কখন?

17 জানুয়ারি ভারতীয় সময় দুপুর 1 টা 30 মিনিটে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে। টস হবে দুপুর 1 টায়। ভারতে Star Sports নেটওয়ার্কে থেকে সরাসরি এই ম্যাচ দেখা যাবে। লাইভ স্ট্রিম দেখতে Hotstar -র লগ ইন করতে হবে।

Advertisement

India vs Australia 2nd ODI - কীভাবে লাইভ স্ট্রিম দেখবেন?

ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন ও ট্যাবলেটে Hotstar থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখা যাবে। Hotstar ওয়েবসাইট ও অ্যাপ থেকে এই ম্যাচ লাইভ স্ট্রিম হবে। যদিও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে Hotstarসাবস্ক্রিপশন বাধ্যতামূলক।

India vs Australia 2nd ODI - টিভিতে সরাসরি দেখবেন কীভাবে?

ভারতে Star Sports নেটওয়ার্কে বিভিন্ন চ্যানেলে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখা যাবে।

India vs Australia 2nd ODI – লাইভ স্কোর আপডেট দেখবেন কীভাবে?

ম্যাচ শুরুর পরে NDTV Sports এর পেজ থেকে প্রত্যেক বলের লাইভ আপডেট পাওয়া যাবে। ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের লাইভ স্কোর দেখতে এখানে ক্লিক করুন

Advertisement

ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনী, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ

অস্ট্রেলিয়া (প্রথম একাদশ): ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মার্নাস লাবুসকাগনি, স্টিভেন স্মিথ, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Cricket, India Vs Australia, Hotstar
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  2. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  3. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  4. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  5. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  6. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  7. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  8. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  10. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.