বিশ্বের তিন নম্বর সবথেকে ধনী ব্যাক্তির স্থান অধিকার করলেন মার্ক জুকারবার্গ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুলাই 2018 16:21 IST
হাইলাইট
  • জুকারবার্গের মোট সম্পত্তির পরিমান 81.6 বিলিয়ান মার্কিন ডলার
  • বাফেটকে টপকে বিশ্বের তিন নম্বর ধনী ব্যাক্তির স্থান অধিকার করলেন তিনি
  • এই প্রথম বিশ্বের সবথেকে তিন ধনী ব্যাক্তি টেকনোলজির দুনিয়া থেকে এলেন

ওয়ারেন বাফেটকে টপকে বিশ্বের তিন নম্বর সবথেকে ধনী ব্যাক্তির স্থান অধিকার করলেন ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। এর মাধ্যমে তিনি আবার প্রমান করলেন টেকনোলজির টাকা রোজগারের সবথেকে বড় উপায়।

এই মুহুর্তে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের পিছনে তিন নম্বর স্থানে রয়েছেন তিনি।

এই প্রথম বিশ্বের সবথেকে তিন ধনী ব্যাক্তি টেকনোলজির দুনিয়া থেকে এলেন। এই মুহুর্তে 34 বছর বয়সী জুকারবার্গের মোট সম্পত্তির পরিমান 81.6 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 5.61 লক্ষ কোটি টাকা)।

সম্প্রতি ডাটা স্ক্যান্ডালে জর্জরিত হয়েছে ফেসবুক। এর পরেই পড়তে শুরু করেভ ফেসবুকের শেয়ারের দাম। 27 মার্চ কোম্পানির শেয়ারের দাম পড়ে হয় 152.22 মার্কিন ডলার। তবে সম্প্রতি ঘুরে দাঁড়িয়েছে কোম্পানির শেয়ার। শুক্রবার বাজার বন্ধের সময় কোম্পানির শেয়ারের দাম ছিল 203.33 মার্কিন ডলার।

এক সময় বিশ্বের সবথেকে ধনী ব্যাক্তি ছিলেন ওয়ারেন বাফেট। 2006 সাল থেকে সামাজিক কাজে টাকা দিতে শুরু করেন তিনি। তখন থেকেই ধীরে ধীরে তার সম্পত্তির পরিমান কমতে শুরু করেন। এখন বিশ্বের চার নম্বর সবথেকে ধনী ব্যাক্তি ওয়ারেন বাফেট। জুকারবার্গও তার জীবদ্দশায় 99 শতাংশ ফেসবুকের স্টক দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Mark Zuckerberg
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.