দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার

অক্টোবর 15 থেকে UPI-এর মাধ্যমে করা ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR চালু হচ্ছে না।

দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার

Photo Credit: Paytm

NPCI postpones UPI MDR charges until after Diwali

হাইলাইট
  • অক্টোবর 15 থেকে UPI পেমেন্টে MDR চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিল NPCI
  • পুজোয় 2,000 টাকার বেশি UPI পেমেন্ট ব্যবসায়ীদের মাসুল দিতে হবে না
  • দীপাবলির পর মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর হতে পারে
বিজ্ঞাপন

ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সুখবর। পরশুদিন (অক্টোবর 15) থেকে UPI-এর মাধ্যমে করা ব্যবসায়িক লেনদেনে মাসুল (মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR) চালুর কথা ছিল। দোকানে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসে 2,000 টাকার বেশি মূল্যের লেনদেনে 0.4 শতাংশ চার্জ বসানোর কথা জানিয়েছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI। কিন্তু মঙ্গলবার মাসুল বসানোর দিনক্ষণ পিছোনোর ঘোষণা করেছে ইউপিআই নিয়ন্ত্রণকারী সংস্থা এনপিসিআই। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে এ বছর পুজো-সহ পুরো উৎসবের মরসুমে 2,000 টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনও মাসুল গুনতে হবে না।

UPI পেমেন্টে মাসুল বসার দিনক্ষণ পিছিয়ে গেল

দীপাবলির পর মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু হবে৷ তবে কোন তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তা পরে পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভারতে ফেস্টিভ সিজন। কেনাকাটা বৃদ্ধির ফলে চাঙ্গা থাকে বাজার। সরকারের কোষাগারেও আসে বাড়তি টাকা। সেই কারণেই পুজোর সময় ইউপিআইতে ব্যবসায়িক লেনদেনে মাসুল বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়ে বিতর্ক অবশ্য কম হয়নি। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা তৈরি হয়। প্রথমে মাসুল কাকে দিতে হবে, সেই নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। যদিও এনপিসিআই স্পষ্ট করে বলেছে, সাধারণ গ্রাহকের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ওই চার্জ দিতে হবে। ইউপিআই অ্যাপে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে হওয়া টাকা ট্রান্সফার মাসুলের আওতার বাইরে থাকবে।

75,000 টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর চার্জ সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত নেওয়া হবে। 1 লাখ টাকার লেনদেনের ক্ষেত্রেও 300 টাকা পর্যন্ত ক্যাপ থাকবে। তবে বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে শতাংশের পরিবর্তে নির্দিষ্ট হারে এমডিআর নেওয়া হবে রেল, বীমা,  টেলিকম, এবং জ্বালানির (তেল) মতো ক্ষেত্রে 2,000 টাকার বেশি মূল্যের প্রতিটি ইউপিআই লেনদেনের জন্য 5 টাকা হারে MDR দিতে হবে।

অন্য দিকে, মিউচুয়াল ফান্ডস, সিকিউরিটিস, স্টক ব্রোকার, ও ডিলারদের ক্ষেত্রে 0.2 শতাংশ হারে মাসুল প্রযোজ্য হবে। তবে এই চার্জ প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এমডিআর চার্জ তখনই প্রযোজ্য হবে, যখন ক্রেতারা কোনও পণ্য বা পরিষেবা নেওয়ার জন্য ব্যবসায়ীকে ইউপিআইতে 2,000 টাকার বেশি পেমেন্ট করবে। বন্ধুবান্ধব, নিজের অ্যাকাউন্ট, বা পরিবারের সদস্যদের মধ্যে টাকাপয়সা আদানপ্রদানে কোনও অতিরিক্ত টাকা লাগবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  2. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  4. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  6. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  8. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  9. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  10. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »