350 কোটির বেশি ইউজারনেম, পাসওয়ার্ড, ফোন নম্বর, এবং ব্যক্তিগত নথি অনলাইনে ফাঁস হয়েছে।
Photo Credit: Unsplash/Julio Lopez
Two unsecured databases exposed over 3.5 billion records
আমাদের ডিজিটাল তথ্য কতটা নিরাপদ? 2026 সালের শেষলগ্নে বিশাল তথ্যফাঁসের ঘটনা নতুন করে সেই প্রশ্ন উত্থাপিত করল। 350 কোটির বেশি রেকর্ড প্রকাশ্যে চলে এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়া তথ্যগুলির মধ্যে রয়েছে ইউজারনেম, পাসওয়ার্ড, ফোন নম্বর, এবং ব্যক্তিগত নথি। দুটি পৃথক ডেটাবেসে ওই সমস্ত সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে। ডেটার মধ্যে বিশ্বের একাধিক দেশের ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীর রেকর্ড রয়েছে। অন্য একটি ডেটাবেস চিনের সঙ্গে সম্পর্কিত। এতে 100 কোটিরও বেশি রেকর্ড রয়েছে। ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে সাইবার অপরাধীরা বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়্যার্ডের রিপোর্ট অনুযায়ী, দুটি ডেটাবেসের পৃথকভাবে সন্ধান পাওয়া গিয়েছে। নিরাপত্তা গবেষকরা একটি ডেটাবেসে ইমেইল, সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং, এবং আর্থিক পরিষেবা প্রদানকারী নানা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত কোটি কোটি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড খুঁজে পেয়েছেন। অন্যটিতে মূলত চিনের নাগরিক এবং ব্যবসায়িক সংস্থাগুলির তথ্য অন্তর্ভুক্ত ছিল।
প্রথম ডেটাবেসের খোঁজ পান ব্ল্যাক হিলস ইনফরমেশন সিকিউরিটির গবেষক জেরেমিয়া ফাউলার। সেখানে আনুমানিক 200 কোটি লগ-ইন সংক্রান্ত রেকর্ড রয়েছে। তথ্যভান্ডারের মধ্যে ইমেইল অ্যাড্রেস, ইউজারের নাম, পাসওয়ার্ড, কুকিজ, সেশন টোকেন, এবং ডিভাইস ডিটেলস ছিল। মোট 8,471টি ফোল্ডারে তথ্যগুলি সাজানো ছিল। কয়েকটি ফোল্ডার দেশ অনুযায়ী ভাগ করা হয়েছিল।
সেশন টোকেনে বিপদ আরও বেশি। কারণ এর মাধ্যমে পাসওয়ার্ড না দিয়েই কোনও অ্যাকাউন্টে ঢোকা সম্ভব। কিছু ক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও সেশন টোকেন সক্রিয় থাকতে পারে। ফাউলারের খুঁজে পাওয়া রেকর্ডের মধ্যে রয়েছে কয়েক কোটি পার্সোনাল ইমেইল অ্যাকাউন্ট, সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, ও বিভিন্ন সংস্থার কয়েক কোটি ইমেইল অ্যাড্রেস, 10 কোটিরও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এবং ই-কমার্স প্ল্যাটফর্মের কয়েক কোটি অ্যাকাউন্ট।
রিপোর্ট বলছে, ফাঁস হওয়া তথ্যের বেশিরভাগই ইনফো স্টেলার ম্যালওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। ডেটাবেসটির মালিক কে বা কত দিন ধরে ইন্টারনেটে উন্মুক্ত অবস্থায় ছিল, তা জানা যায়নি। ঘটনাটি হোস্টিং সংস্থাকে জানানোর পর সেই ডেটাবেস দেখার অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তার আগে ডেটাবেসগুলি কেউ অ্যাক্সেস করতে বা ডাউনলোড করতে পেরেছিল কি না, সেটি এখনও স্পষ্ট নয়।
দ্বিতীয় ডেটাবেসের সন্ধান পান সাইবার নিরাপত্তা সংস্থা আপগার্ডের রিসার্চ ডিরেক্টর গ্রেগ পোলক। তাঁর তদন্তে প্রায় 164 কোটি রেকর্ডের খোঁজ পাওয়া যায়। এই তথ্যের বেশিরভাগই চিনের সঙ্গে সম্পর্কিত। তবে ফাঁস হওয়া 350 কোটির বেশি রেকর্ড যে সম্পূর্ণ আলাদা আলাদা ব্যক্তির, এমনটা নাও হতে পারে। কিছু তথ্যের পুনরাবৃত্তি থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999