বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অগাস্ট 2026 13:38 IST
হাইলাইট
  • ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার সঙ্গে বৃষ্টির সম্পর্ক রয়েছে
  • ভারী বৃষ্টির সময় জলের ফোঁটা বেতার তরঙ্গ ডিভাইসে পৌঁছতে বাধা দেয়
  • ঝড় ও খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা স্পিড কমাতে পারে

বর্ষায় ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণ ও সহজ প্রতিকার

Photo Credit: Unsplash/Dave Weatherall

বছরের অন্যান্য সময় সমস্যাটা না থাকলেও বর্ষাকাল এলেও বিষয়টি নিয়ে ভোগান্তি শুরু হয়ে যায়। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি স্লো হয়ে যায়। ভিডিও থেমে যাওয়া, ওয়েবসাইট খুলতে দেরি বা অনলাইন গেম আটকে যাওয়ার মতো সমস্যায় ভুগতে হয়। এর জন্য বৃষ্টিকে ভিলেন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার পিছনে সত্যিই কি বর্ষার কোনও ভূমিকা আছে নাকি অন্য কোনও কারণ? এই সময় নেট স্লো চললে আগের মতো গতি ফিরে পাবেন কীভাবে? সেই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর রইল আজকের এই প্রতিবেদনে।

বর্ষায় ইন্টারনেটের গতি কমার কারণ ও প্রতিকার

মোবাইল নেটওয়ার্ক রেডিও সিগন্যালের মাধ্যমে কাজ করে। অন্য দিকে, Wi-Fi ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির এতটা ক্ষমতা নেই যে মোবাইল ইন্টারনেট বা ওয়াই-ফাই স্পিডের গতি কমাতে পারবে। তবে ভারী বৃষ্টির সময় লক্ষ লক্ষ জলের ফোঁটা বেতার তরঙ্গ ডিভাইসে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

প্রবল বৃষ্টি, বজ্রপাত, ঝড়, ও খারাপ আবহাওয়া নেটওয়ার্কের পরিকাঠামোয় সমস্যা তৈরি করতে পারে। ফলে শুধুমাত্র বৃষ্টির ফোঁটায় ইন্টারনেট দুর্বল হয় না। ফাইবার লাইন, স্থানীয় কেবল বা নেটওয়ার্কে সমস্যা হলে গতি কমতে পারে। অর্থাৎ, খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্কে সমস্যা স্পিড স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ। 

বর্ষার সময় মানুষ ইনডোর জায়গায় বেশি সময় কাটায়। ফলে অবসর সময়ে ইন্টারনেট ব্যবহারও বেড়ে যায়। এর প্রভাব সরাসরি নেটওয়ার্কের উপর পড়ে। একই এলাকার অনেক মানুষ যদি একসঙ্গে ভিডিও দেখেন, অনলাইন গেম খেলেন বা সোশ্যাল মিডিয়া চালাতে থাকেন, তাহলে লোকাল মোবাইল টাওয়ারের উপর লোড বেড়ে যায়। তাই অতিরিক্ত লোডের কারণে কিছু ইউজার স্লো ইন্টারনেট প্রত্যক্ষ করতে পারেন।

কয়েকটি সহজ উপায় অনুসরণ করলেই অনেক ক্ষেত্রে Wi-Fi সম্পর্কিত সমস্যার সহজ সামাধান সম্ভব। যেমন, রাউটার 24/7 চালু থাকলে পারফরম্যান্স কমে যেতে পারে। তাই এই সময় সপ্তাহে অন্তত দুই বা তিনবার রাউটার বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর আবার চালু করুন।

Advertisement

রাউটার ঘরের মাঝামাঝি বা এমন উঁচু জায়গায় রাখুন, যেখান থেকে সিগন্যাল বাড়ির সর্বত্র সহজে ছড়িয়ে পড়তে পারে। মোটা দেওয়াল, লোহার আলমারি, বা ফ্রিজের কাছে রাখলে সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও, আরও একটি কার্যকর উপায় হল, রাউটারের সফটওয়্যার আপডেট করা। অনেকে বছরের পর বছর ধরে ব্যবহার করলেও, ফার্মওয়্যার আপডেট করতে ভুলে যান। নতুন আপডেট ইনস্টল করলে প্রযুক্তিগত ত্রুটি দূর হওয়ার পাশাপাশি, Wi-Fi স্পিড বাড়তে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Internet, WiFi, Tech Tips, Tech News in Bengali
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.