অফিশিয়াল ওয়েবসাইট থেকে আরও বেশি প্রোডাক্ট বিক্রি করবে Xiaomi

বিজ্ঞাপন
Indo-Asian News Service, আপডেট: 21 জুন 2019 14:30 IST

ভারতে ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Mi.com থেকে আরও বেশি প্রোডাক্ট বিক্রি করার সিদ্ধান্ত নিল Xiaomi। বৃহস্পতিবার কোম্পানির এক উচ্চ পদস্থ আধিকারিক এই কথা জানিয়েছেন।

এই মুহুর্তে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi। এই মুহুর্তে ভারতে 11 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে কোম্পানির। সম্প্রতি কোম্পানির অনলাইন সেলস প্রধান রঘু রেড্ডি জানিয়েছেন গ্রাহকের আরও কাছে পৌঁছাতে সম্প্রতি একাধিক পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।

“আমাদের অনলাইন যাত্রায় অন্যতম প্রধান সঙ্গী Mi.com। ভারতে শুরুতে Flipkart থেকে যাত্রা শুরু হলেওএখন আমাদের নিজস্ব অনলাইন স্টোর রয়েছে।” বলেন রেড্ডি।

ভারতে অনলাইন স্টোর থেকে স্মার্টফোন, টিভি, সিকিউরিটি ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক, স্পিকার ও ফিটনেস ব্যান্ড সহ সব ধরনের প্রোডক্ট বিক্রি করে Xiaomi।

2015 সালে ভারতের বাজারে প্রবেশ করে দারুন সফ হয়েছে চিনের কোম্পানিটি। “অনেক দিন ধরে আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরী করেছি।অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের থেকে অনেক দ্রুত এগিয়েছে Mi.com।”

Advertisement

গোটা দেশে 17,000 পিন কোডে এক্সপ্রেস ডেলিভারি করে Mi.com। যে কোন দিন দুপুর 2 টোর মধ্যে অর্ডার করলে 49 টাকা অতিরিক্ত দিয়ে পরদিন ডেলিভারি পাওয়া যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  3. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  4. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  5. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  6. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  7. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  8. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  9. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  10. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.