32 কোর CPU লঞ্চ করল AMD

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুন 2018 12:49 IST
হাইলাইট
  • সেকেন্ড জেনারেশান থ্রেডডিপার লাইনআপ লঞ্চ করল AMD
  • 24 কোর ও 32 কোরের দুটি প্রসেসার সামনে এনেছে কোম্পানি
  • এই বছরের শেষেই এই প্রসেসারের বিক্রি শুরু হবে

Photo Credit: Twitter/ AMD

তাইপেইতে Computex 2018 ইভেন্টে নতুন প্রাসেসার লঞ্চ করল AMD। 24 কোর ও 32 কোরের সেকেন্ড জেনারেশান থ্রেডডিপার লাইনআপ লঞ্চ করল AMD। নতুন এই প্রসেসারে ব্যাবহার হবে Zen+ আর্কিটেকচার। কোম্পানির সেকেন্ড জেনারেশানের Ryzen চিপিউ লাইনআপে এই একই আর্কিটেকচার ব্যাবহার হয়েছিল। 12nm প্রসেসে তৈরী নতুন এই প্রসেসার। একদিন আগেই Intel তাদের 28 কোরের ডেক্সটপ প্রসেসার লঞ্চ করার কথা ঘোষনা করেছিল। আর তার ঠিক এক দিন পরেই একই স্টেজে দাঁডিয়ে নিজেদের 32 কোর প্রসেসার লঞ্চের কথা জানালো AMD।
 
যদিও এই প্রসেসারের অন্য কোন বিস্তারিত বিবরন জানানো হয়নি। তবে কোম্পানি জানিয়েছে এই দুটি প্রসেসারেই একই সকেট থাকবে। আগের জেনারেশানের থ্রেডডিপার প্রসেসারের মাদারবোর্ডেই কাজ করবে নতুন এই দুটি প্রসেসার। এছাড়াও AMD দেখিয়েছে তাদের 24 কোরের প্রসেসারটি বেঞ্চমার্কে হারিয়ে দিচ্ছে Intel এর ফ্ল্যাগশিপ i9 প্রসেসারকে। এই বছরের শেষে লঞ্চ হবে এই দুটি প্রসেসার। যদিও এই লাইন আপে এই দুটি প্রসেসারের সাথে পরে আরও প্রসেসার যোগ হতে পারে।
 
এছাড়াও এই ইভেন্টে  Radeon Vega56 নামের ন্যানো গ্রাফিক্স কার্ড দেখিয়েছে AMD। ছোট কম্পিউটারে ব্যাবহার হবে এই গ্রাফিক্স কার্ড। এছাড়াও কোম্পানি ঘোষনা করেছে এবার থেকে Samsung QLED টিভিতে FreeSync থাকবে। এছাড়াও Microsoft Xbox One S আর Xbox One X ডিভাইগুলিতে যোগ হবে কোম্পানির FreeSync টেকনোলজি।
 
তবে পরবর্তী জেনারেশানের Radeon GPU নিয়ে কোন ঘোষনা করেনি AMD। তবে সার্ভার ও ওয়ার্কস্টেশানের স্পিড বাড়ানো নতুন Radeon দেখিয়েছে কোম্পানি। নতুন 7nm প্রযুখতিতে এই ডিভাইস তৈরী হবে। এই বছরের দ্বিতীয় ভাগে এই ডিভাই লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। তবে এই টেকনোলজি পরে গ্রাহক GPU তে আসবে 2019 সালে। এছাড়াও নতুন জেনারেশানের Epyc প্রসেসারেও থাকবে 7nm প্রসেস। এই বছরের শেষে বা 2019 এর শুরুর দিকে লঞ্চ হতে পারে এই প্রসেসার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.