নতুন প্রসেসর আর গ্রাফিক্স কার্ড সহ তিনটি নতুন ThinkPad ল্যাপটপ লঞ্চ করল Lenovo

ThinkPad T495, ThinkPad T495s আর ThinkPad X395 ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 7 Pro সিরিজ প্রসেসর আর AMD Vega গ্রাফিক্স। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে আর থিঙ্ক শাটার ক্যামেরা।

নতুন প্রসেসর আর গ্রাফিক্স কার্ড সহ তিনটি নতুন ThinkPad ল্যাপটপ লঞ্চ করল Lenovo

তিনটি নতুন ThinkPad ল্যাপটপ লঞ্চ করেছে Lenovo

হাইলাইট
  • ThinkPad T495 আর ThinkPad T495s ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে
  • ThinkPad X395 ল্যাপটপে থাকছে 13.3 ইঞ্চি FHD ডিসপ্লে
  • সব ল্যাপটপে থাকছে AMD Ryzen 7 Pro প্রসেসর
বিজ্ঞাপন

ThinkPad সিরিজে তিনটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এই ল্যাপটপগুলি হল ThinkPad T495, ThinkPad T495s আর ThinkPad X395। এই ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 7 Pro সিরিজ প্রসেসর আর AMD Vega গ্রাফিক্স। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে আর থিঙ্ক শাটার ক্যামেরা। মে মাসে বিক্রি শুরু হবে তিনটি নতুন ThinkPad ল্যাপটপ।

Lenovo ThinkPad T495 এর দাম ও স্পেসিফিকেশন

ThinkPad T495 ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 400 নিটস। থাকছে AMD Radeon FreeSync সাপোর্ট। এই ল্যাপটপের ভিতরে থাকছে একটি AMD Ryzen 7 প্রসেসর। সাথে থাকছে AMD Vega ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আর 32GB পর্যন্ত LDDR4 RAM। থাকছে 1TB PCIe আর 256GB SATA SSD।

ThinkPad T495 ল্যাপটপে থাকছে 65W ফাস্ট USB Type C চার্জিং। কানেক্টিভিটির জন্য সব ধরনের পোর্ট মজুত রয়েছে এই ল্যাপটপে। Lenovo ThinkPad T495 এর দাম শুরু হচ্ছে 939 মার্কিন ডলার (প্রায় 69,000 টাকা) থেকে।

Lenovo ThinkPad T495s এর দাম ও স্পেসিফিকেশন

ThinkPad T495s ল্যাপটপেও থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 7 Pro প্রসেসর। সাথে থাকছে AMD Vega ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আর 16GB পর্যন্ত LDDR4 RAM। থাকছে 1TB PCIe SSD স্টোরেজ।

thinkpad t495s ThinkPad

Lenovo ThinkPad T495s

ThinkPad T495s ল্যাপটপে রইয়েছে একটি 57 ওয়াট আওয়ার ব্যাটারি। এই ল্যাপটপে ThinkPad T495 এর মতোই সব পোর্ট ও ওয়্যারলেস কানেক্টিভিটি থাকছে। তবে ThinkPad T495s ল্যাপটপে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আই আর ক্যামেরা আর ডলবি সাউন্ড। Lenovo ThinkPad T495s এর দাম শুরু হচ্ছে 1,089 মার্কিন ডলার (প্রায় 76,000 টাকা) থেকে।

Lenovo ThinkPad X395 এর দাম ও স্পেসিফিকেশন

ThinkPad X395 ল্যাপটপে থাকছে দ্বিতীয় জেনারেশানের AMD Ryzen 7 Pro প্রসেসর আর AMD Vega ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। এই ল্যাপটপে রয়েছে 16GB LPDDR4 RAM। থাকছে 1TB PCIe আর 256GB SATA SSD স্টোরেজ। ল্যাপটপের ভিতরে থাকবে একটি 48 ওয়াট আওয়ার ব্যাটারি। এই ল্যাপটপের ফাস্ট চার্জিং এর মাধ্যমে ব্যাটারি এক ঘন্টায় 0 – 80 শতাংশ চার্জ হবে।

thinkpad x395 ThinkPad

Lenovo ThinkPad X395

তবে ThinkPad X395 ল্যাপটপে থাকছে 13.3 ইঞ্চি FHD ডিসপ্লে। 400 নিটস ব্রাইটনেসের এই ডিসপ্লেতে থাকছে AMD Radeon FreeSync সাপোর্ট। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আই আর ক্যামেরা, ডলবি অডিও প্রিমিয়াম সাপোর্ট। ThinkPad X395 এর দাম শুরু হচ্ছে 1,089 মার্কিন ডলার (প্রায় 76,000 টাকা) থেকে।

  • KEY SPECS
  • NEWS
Display size 13.30-inch
RAM 16GB
OS Windows 10 Professional
SSD 256GB
Graphics AMD Radeon Integrated Graphics
Weight 1.28 kg
  • KEY SPECS
  • NEWS
Display size 14.00-inch
RAM 16GB
OS Windows 10 Professional
SSD 1TB
Graphics AMD Radeon Integrated Graphics
Weight 1.35 kg
  • KEY SPECS
  • NEWS
Display size 14.00-inch
RAM 32GB
OS Windows 10 Professional
SSD 256GB
Graphics AMD Radeon Integrated Graphics
Weight 1.54 kg
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi Pad 8: শাওমি ফোনের থেকেও পাতলা ট্যাব ভারতে আনছে, 9200mAh ব্যাটারির সাথে এই তারিখে লঞ্চ
  2. iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
  3. Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
  4. Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল
  5. Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
  6. Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
  7. 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
  8. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  9. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  10. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »