বিনামূল্যে MacBook আর MacBook Pro এর কি-বোর্ড ঠিক করে দেবে Apple

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুন 2018 16:54 IST
হাইলাইট
  • MacBook আর MacBook Pro এর কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেওয়ার দেবে Apple
  • ‘খুব অল্প সংখ্যক কি-বোর্ড’ খারাপ বলে জানিয়েছে কোম্পানি
  • ওয়্যারিন্টির বাইরে এই কি-বোর্ড সারাতে $700 (প্রায় 47,500 টাকা) খরচ হয়

MacBook আর MacBook Pro এর কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেওয়ার কথা জানালো Apple। সারা পৃথিবীর অনেক MacBook আর MacBook Pro এর গ্রাহক এই ল্যাপটপের খারাপ কি-বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেন। আর সম্প্রতি এই অভিযোগ স্বীকার করে নেই Apple। ‘খুব অল্প সংখ্যক কি-বোর্ড’ খারাপ বলে জানিয়েছে কোম্পানি। আর এবার সেই ল্যাপটপের কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেওয়ার কথা জানালো Apple।

সব MacBook আর MacBook Pro এর খারাপ কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেবে Apple। এছাড়াও কোন গ্রাহক যদি ইতিমধ্যেই টাকা দিয়ে এই কি-বোর্ড সারিয়ে থাকেন তবে তার সেই টাকা ফেরত দিয়ে দেবে কোম্পানিটি। 2015 সালের 12 ইঞ্চি রেটিনা MacBook থেকে 2017 সালের 15 ইঞ্চি MacBook Pro এর সব মডেলের কি-বোর্ডএর বাটারফ্লাই সুইচ ডিজাই দেখা যায়। 2015 সালের ল্যাপটপে প্রথম এই কি-বোর্ড লঞ্চ করা হয়েছিল।

নতুন প্রযুক্তির এই কি-বোর্ড বানিয়েছিল Apple। কোমানি জানিয়েছিল এই কি-বোর্ড আগের থেকে অনেক পাতলা ও প্রত্যেক কি তেও ব্যাকলাইট দেখা গিয়েছিল। বহু বছর ধরেই এই কি-বোর্ড এর বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন গ্রাহকরা। একটু ধুলো ঢুকলেই এই কি-বোর্ড কাজ করা বন্ধ করে দেয় বলেই অভিযোগ। ওয়্যারিন্টির বাইরে এই কি-বোর্ড সারাতে $700 (প্রায় 47,500 টাকা) খরচ হয়।

কোম্পানির ওয়েবসাইটে MacBook ব্যবহারকারীদের কি-বোর্ড বদল করার নির্দেশনামা প্রকাশ করেছে Apple। আপনার ল্যাপটপ এই প্রগ্রামে অন্তর্ভুক্ত হল কী না জানতে Apple menu > About This Mac এ ক্লিক করুন।

এক বিবৃতিতে Apple জানিয়েছে, “আজকে গ্রাহকদের জন্য কি-বোর্ড সার্ভিস প্রোগ্রাম লঞ্চ করলাম। খুব অল্প সংখ্যক MacBook আর MacBook Pro এর গ্রাহকের ল্যাপটপে কি-বোর্ড এ সমস্যা দেখা দিয়েছে।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, MacBook, MacBook Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  2. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  3. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  4. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  5. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  6. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  7. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  8. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  9. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  10. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.