macOS 27 Golden Gate and iPadOS 27 feature an AI-powered Safari
Photo Credit: Apple
Apple গতকাল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC) 2026-এ তাদের নতুন অপারেটিং সিস্টেমের প্রথম ঝলক দেখিয়েছে। Siri AI এই বছরের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকলেও macOS 27 Golden Gate এবং iPadOS 27 সংস্করণের ঘোষণা সমানভাবে নজর কেড়েছে। উভয় সফটওয়্যারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নতুন Siri চ্যাটবট ও Safari ব্রাউজার যুক্ত করা হয়েছে। আইফোনের পাশাপাশি ম্যাক ও আইপ্যাড ইউজাররাও তাদের ডিভাইসে একাধিক পরিবর্তন দেখতে পারবেন।
নতুন সিরি এআই অ্যাপলের নিজস্ব ফাউন্ডেশন মডেল এবং Gemini AI মডেলের সমন্বয়ে কাজ করবে। এটি এখন ChatGPT কিংবা Gemini-এর মতো একটি AI চ্যাটবটের মতো কাজ করবে। যেমন, ইমেল লেখা, ওয়েব ও বিভিন্ন অ্যাপ থেকে তথ্য খুঁজে বার করা, সাধারণ তথ্য অনুসন্ধান, জ্ঞানভিত্তিক প্রশ্ন কিংবা ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর — সবকিছুই দিতে সক্ষম।
নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, এবং কনটেন্ট প্রদর্শিত হবে, তার ভিত্তিতে সিরিকে সরাসরি প্রশ্ন করা যাবে। Apple আলাদা অ্যাপ চালু করেছে। সেখানে সব চ্যাট সংরক্ষিত থাকবে। আপনি আইফোনের সিরির সঙ্গে কথাবার্তা শুরু করলেও, পরে সেটা আইপ্যাড এবং ম্যাকে চালিয়ে যেতে পারবেন।
সাফারি বেশ কিছু ব্যবহারিক আপগ্রেড পেয়েছে। সাফারিতে একটি নতুন AI-চালিত ফিচার এসেছে, যার নাম Describe an Extension। ব্রাউজার এক্সটেনশন তৈরি করতে প্রোগ্রামিং বা কোডিং জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু সাফারিতে ইউজারকে সাধারণ ভাষায় জানাতে হবে, তিনি এক্সনেটশনের মাধ্যমে কী করতে চান। তারপর সেই বর্ণনার উপর ভিত্তি করে একটি অটোমেটিক এক্সটেনশন তৈরি হয়ে যাবে।
অনেকেই সম্প্রতি ডাউনলোড করা ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট বা ফটো লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকা কোনও নির্দিষ্ট ছবি খুঁজতে সমস্যায় পড়েন। Apple দাবি করছে, macOS 27 Golden Gate ও iPad 27 আপডেট ইনডেস্কিং সিস্টেমকে নতুনভাবে তৈরি করেছে। ফলে নতুন কনটেন্ট সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে ও সার্চ রেজাল্টে দ্রুত দেখা যাবে। এছাড়াও, একাধিক নতুন ফিচার্স যুক্ত হয়েছে।
WWDC 2026-এর মঞ্চে এজেন্টিক AI-এর যুগে প্রবেশ করেছে Apple। এজেন্টিক এআই বলতে এমন এআই সিস্টেমকে বোঝায়, যা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, ইউজারের হয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম। কোম্পানির দাবি অনুসারে, Passwords অ্যাপ দুর্বল বা ফাঁস হয়ে যাওয়া পাসওয়ার্ড শনাক্ত করতে পারবে। এটি সমর্থিত ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে লগইন, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, অ্যাকাউন্টের তথ্য আপডেট, ও নতুন পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে সক্ষম।
অন্য দিকে, iPadOS 27 ও macOS 27 Golden Gate-এ Shortscut অ্যাপও বড় আপগ্রেড পেয়েছে। শুধু কী করতে চান, তা সাধারণ ভাষায় লিখে জানালেই পুরো ওয়ার্কফ্লো তৈরি হয়ে যাবে। যেমন, আগামী সোমবারের ক্যালেন্ডার ইভেন্ট দেখে স্বয়ংক্রিয়ভাবে এলার্ম সেট করতে বললে, Shortscut নিজেই সেই অটোমেশন তৈরি করতে পারবে।
ম্যাক মানেই গতির রাজা। তাও macOS 27 Golden Gate আপডেট Mac ডিভাইসের পারফরম্যান্স আরও উন্নত করবে বলে জানানো হয়েছে। সাফারি ব্রাউজারে ওয়েবপেজ দ্রুত লোড হবে। এছাড়াও, সার্চ অপ্টিমাইজেশনের কারণে ফাইল, ফোল্ডার, ইমেইল, ও অন্যান্য ফোল্ডার খুঁজে পাওয়ার গতি বাড়বে।
iPad Pro (M4 ও পরবর্তী)
iPad Pro 12.9-inch (4th gen ও পরবর্তী)
iPad Pro 11-inch (2nd gen ও পরবর্তী)
iPad Air 13-inch (M2 ও পরবর্তী)
iPad Air 11-inch (M2, M3, ও M4)
iPad Air (4th gen ও পরবর্তী and later)
iPad (A16)
iPad (9th gen ও পরবর্তী)
iPad mini (A17 Pro)
iPad mini (6th gen ও পরবর্তী)
MacBook Air (M1 ও পরবর্তী)
MacBook Pro (M1 ও পরবর্তী)
MacBook Pro 13-inch (M1, 2020 ও পরবর্তী)
MacBook Pro 14-inch (M1 Pro, 2021 ও পরবর্তী)
MacBook Pro 16-inch (M1 Pro, 2021 ও পরবর্তী)
MacBook Neo
iMac (M1, 2020 ও পরবর্তী)
Mac mini (M1, 2020 ও পরবর্তী)
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.