Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স 2026 ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে। কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম iOS 27, iPadOS 27, watchOS 27, tvOS 27, ও visionOS 27 নামে আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, AI-চালিত নতুন Siri লঞ্চ হওয়ার সম্ভাবনা।