শুধু iPhone নয়, Mac ও iPad-ও পাচ্ছে AI-এর ছোঁয়া, কী কী বদল আনল Apple

macOS 27 Golden Gate ও iPadOS 27 সফটওয়্যারে একাধিক ব্যবহারিক ফিচার যুক্ত হয়েছে।

শুধু iPhone নয়, Mac ও iPad-ও পাচ্ছে AI-এর ছোঁয়া, কী কী বদল আনল Apple

Photo Credit: Apple

macOS 27 Golden Gate and iPadOS 27 feature an AI-powered Safari

হাইলাইট
  • Apple প্রকাশ করল macOS 27 Golden Gate এবং iPadOS 27 আপডেট
  • উভয় অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনে একঝাঁক ফিচার যুক্ত হয়েছে
  • macOS 27 Golden Gate এবং iPadOS 27-এর কেন্দ্রবিন্দুতে Siri AI
বিজ্ঞাপন

Apple গতকাল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC) 2026-এ তাদের নতুন অপারেটিং সিস্টেমের  প্রথম ঝলক দেখিয়েছে। Siri AI এই বছরের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকলেও macOS 27 Golden Gate এবং iPadOS 27 সংস্করণের ঘোষণা সমানভাবে নজর কেড়েছে। উভয় সফটওয়্যারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নতুন Siri চ্যাটবট ও Safari ব্রাউজার যুক্ত করা হয়েছে। আইফোনের পাশাপাশি ম্যাক ও আইপ্যাড ইউজাররাও তাদের ডিভাইসে একাধিক পরিবর্তন দেখতে পারবেন।

1. স্মার্ট Siri AI

নতুন সিরি এআই অ্যাপলের নিজস্ব ফাউন্ডেশন মডেল এবং Gemini AI মডেলের সমন্বয়ে কাজ করবে। এটি এখন ChatGPT কিংবা Gemini-এর মতো একটি AI চ্যাটবটের মতো কাজ করবে। যেমন, ইমেল লেখা, ওয়েব ও বিভিন্ন অ্যাপ থেকে তথ্য খুঁজে বার করা, সাধারণ তথ্য অনুসন্ধান, জ্ঞানভিত্তিক প্রশ্ন কিংবা ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর — সবকিছুই দিতে সক্ষম।

নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, এবং কনটেন্ট প্রদর্শিত হবে, তার ভিত্তিতে সিরিকে সরাসরি প্রশ্ন করা যাবে। Apple আলাদা অ্যাপ চালু করেছে। সেখানে সব চ্যাট সংরক্ষিত থাকবে। আপনি আইফোনের সিরির সঙ্গে কথাবার্তা শুরু করলেও, পরে সেটা আইপ্যাড এবং ম্যাকে চালিয়ে যেতে পারবেন।

2. Safari ব্রাউজারে নতুন ফিচার্স

সাফারি বেশ কিছু ব্যবহারিক আপগ্রেড পেয়েছে। সাফারিতে একটি নতুন AI-চালিত ফিচার এসেছে, যার নাম Describe an Extension। ব্রাউজার এক্সটেনশন তৈরি করতে প্রোগ্রামিং বা কোডিং জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু সাফারিতে ইউজারকে সাধারণ ভাষায় জানাতে হবে, তিনি এক্সনেটশনের মাধ্যমে কী করতে চান। তারপর সেই বর্ণনার উপর ভিত্তি করে একটি অটোমেটিক এক্সটেনশন তৈরি হয়ে যাবে।

3: Mac ও iPad ডিভাইসে সার্চ আরও উন্নত হচ্ছে

অনেকেই সম্প্রতি ডাউনলোড করা ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট বা ফটো লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকা কোনও নির্দিষ্ট ছবি খুঁজতে সমস্যায় পড়েন। Apple দাবি করছে, macOS 27 Golden Gate ও iPad 27 আপডেট ইনডেস্কিং সিস্টেমকে নতুনভাবে তৈরি করেছে। ফলে নতুন কনটেন্ট সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে ও সার্চ রেজাল্টে দ্রুত দেখা যাবে। এছাড়াও, একাধিক নতুন ফিচার্স যুক্ত হয়েছে।

4. Apple Intelligence

WWDC 2026-এর মঞ্চে এজেন্টিক AI-এর যুগে প্রবেশ করেছে Apple। এজেন্টিক এআই বলতে এমন এআই সিস্টেমকে বোঝায়, যা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, ইউজারের হয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম। কোম্পানির দাবি অনুসারে, Passwords অ্যাপ দুর্বল বা ফাঁস হয়ে যাওয়া পাসওয়ার্ড শনাক্ত করতে পারবে। এটি সমর্থিত ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে লগইন, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, অ্যাকাউন্টের তথ্য আপডেট, ও নতুন পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে সক্ষম।

অন্য দিকে, iPadOS 27 ও macOS 27 Golden Gate-এ Shortscut অ্যাপও বড় আপগ্রেড পেয়েছে। শুধু কী করতে চান, তা সাধারণ ভাষায় লিখে জানালেই পুরো ওয়ার্কফ্লো তৈরি হয়ে যাবে। যেমন, আগামী সোমবারের ক্যালেন্ডার ইভেন্ট দেখে স্বয়ংক্রিয়ভাবে এলার্ম সেট করতে বললে, Shortscut নিজেই সেই অটোমেশন তৈরি করতে পারবে।

5. উন্নত পারফরম্যান্স

ম্যাক মানেই গতির রাজা। তাও macOS 27 Golden Gate আপডেট Mac ডিভাইসের পারফরম্যান্স আরও উন্নত করবে বলে জানানো হয়েছে। সাফারি ব্রাউজারে ওয়েবপেজ দ্রুত লোড হবে। এছাড়াও, সার্চ অপ্টিমাইজেশনের কারণে ফাইল, ফোল্ডার, ইমেইল, ও অন্যান্য ফোল্ডার খুঁজে পাওয়ার গতি বাড়বে।

iPadOS 27 সাপোর্টেড ডিভাইস

iPad Pro (M4 ও পরবর্তী)
iPad Pro 12.9-inch (4th gen ও পরবর্তী)
iPad Pro 11-inch (2nd gen ও পরবর্তী)
iPad Air 13-inch (M2 ও পরবর্তী)
iPad Air 11-inch (M2, M3, ও M4)
iPad Air (4th gen ও পরবর্তী and later)
iPad (A16)
iPad (9th gen ও পরবর্তী)
iPad mini (A17 Pro)
iPad mini (6th gen ও পরবর্তী)

macOS 27 Golden Gate সাপোর্টেড ডিভাইস

MacBook Air (M1 ও পরবর্তী)
MacBook Pro (M1 ও পরবর্তী)
MacBook Pro 13-inch (M1, 2020 ও পরবর্তী)
MacBook Pro 14-inch (M1 Pro, 2021 ও পরবর্তী)
MacBook Pro 16-inch (M1 Pro, 2021 ও পরবর্তী)
MacBook Neo
iMac (M1, 2020 ও পরবর্তী)
Mac mini (M1, 2020 ও পরবর্তী)

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  2. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  3. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  4. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  5. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  6. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  7. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
  8. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  9. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  10. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »