আবার বিতর্কে Windows 10 আপডেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অক্টোবর 2018 12:12 IST
হাইলাইট
  • আপডেটের পরে ‘ব্লু স্ক্রিন ডেথ’ হচ্ছে
  • HP EliteDesk 800 G3 কম্পিটার এই আপডেটের পরে আর বুট হয়নি
  • এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি HP

Windows 10 কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে গিয়ে তা কাজ করা বন্ধ করে দিচ্ছে

 

অক্টোবর মাসে সব উইন্ডোজ কম্পিউটারে পৌঁছেছিল। সেই আপডেটের প্পরে কিছু গ্রাহক কম্পিউটার থেকে ফাইল ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন। সাথে সাথে আপডেট পাঠানো বন্ধ করে দেয় Microsoft। এই সপ্তাহের শুরুতে সেই সমস্যা সমাধান করে আবার শুরু হয় সেই আপডেট। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না Windows 10 কে।

নতুন ভাবে এই আপডেট শুরু করার পরে আবার নতুন সমস্যার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। একাধিক গ্রাহক জানিয়েছেন এই আপডেটের পরে ‘ব্লু স্ক্রিন ডেথ’ হচ্ছে। অর্থাৎ কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে গিয়ে তা কাজ করা বন্ধ করে দিচ্ছে। HP গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

একাধিক গ্রাহক আপডেটের পরে এই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে। তবে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে এই সমস্যা শুধুমাত্র HP কম্পিউটারে দেখা গিয়েছে।

Microsoft ফোরামে এক পোস্টে জানানো হয়েছে একটি HP EliteDesk 800 G3 কম্পিটার এই আপডেটের পরে আর বুট হয়নি। সেই সংস্থার একাধিক কম্পিউটারে এই সমস্যার সম্মুখীন হয়েছে। এই আপডেটের পরে কম্পিউটারের নীল স্ক্রিন দেখা যাচ্ছে এবং তা কাজ করা বন্ধ করে দিচ্ছে। তবে এই সংস্থা ছাড়াও টুইটার ও রেডিটে একাধিক গ্রাহকন একই অভিযোগ তুলেছেন।

Advertisement

তবে Windows 10আপডেটের জন্যই এই সমস্যা দেখা গিয়েছে কী না তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এক বিবৃতিতে Microsoft জানিয়েছে “এই সমস্যা সম্পর্কে আমরা অবগত হয়েছি ও দ্রুত সমাধানের চেষ্টা করছি।” তবে এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি HP।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.