কেমন দেখতে হবে নতুন iPhone?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুন 2018 18:34 IST
হাইলাইট
  • এই বছর তিনটি iPhone ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অ্যাপেল
  • প্রথম ভেরিয়েন্টে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে
  • দামী ভেরিয়েন্টে থাকবে একটি OLED ডিসপ্লে

Photo Credit: Macotakara

এই বছর তিনটি iPhone ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অ্যাপেল। প্রথম ভেরিয়েন্টে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। এই ফোন থ্রি ডি চাচ এর ফিচার থাকবে না। এই ফোনটির দাম অপেক্ষাকৃত দাম কম হবে। সবথেকে দামী ভেরিয়েন্টে থাকবে একটি OLED ডিসপ্লে। এই ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এক ফোনের কেস প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে iPhone SE 2 লঞ্চ করা হবে না।

 

একটি ভিডিওতে iPhone এর এই মডেল গুলি থ্রি ডাইমেনশানে দেখানো হয়েছে। এছাড়াওজানানো হয়েছে এটিও এই বছরের iPhone এর শেষ ডিজাইন। এই ভিডিওতে তিনটি মডেলকেই পাশাপাশি দেখা গিয়েছে। সবথেকে ছোট ফোনটির ডিসপ্লে সাইজ 5.8 ইঞ্চি। গ বছরের iPhone X এর থেকে দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় একই আছে নতুন জেনারেশানের এই ফোন। এমনকি ফোনের পিছনে ক্যামেরা মডিউলেও কোন তফাৎ চোখে পড়েনি।

Advertisement

 

সবথেকে দামি iPhone এ থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone 8 Plus এর প্রায় সমান মাপে হবে এই ফোন। যদিও iPhone 8 Plus এর কোন চকভার এই ফোনে ফিট হবে না। কারন এই ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এছারাও রিয়ার ক্যামেরাদুটি উপর নীচে থাকবে। এছাড়াও এই ফোনের স্পিকারগুলি ফোনের নীচে থাকবে। তবে কোম্পানির তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
 

এছাড়াও লঞ্চ হবে একটি মাঝের মডেল। এই মডেলে থাকবে একটি 6 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের পিছনে একটি মাত্রক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও নীচের দিকে সিম ট্রে থাকবে। নীচে এই তিনটে ফোন হাতে নিয়ে তুলনা করার ভিডিওটি দেখে নিন।

Advertisement

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone, iPhone SE 2, 2018 iPhone Models
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.