নতুন Alcatel 1 এ থাকবে 1GB RAM আর 18:9 ডিসপ্লে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুন 2018 14:55 IST
হাইলাইট
  • Android Go ফোন হওয়ার কারনেই Alcatel 1 এর খুব কম দাম হবে
  • Alcatel 1 এর ভিতরে থাকবে 1GB RAM
  • Alcatel 1 এ থাকবে Android 8.1 Oreo (Go edition)

 

নতুন Android Go স্মার্টফোন লঞ্চ করবে Alcatel। নতুন এই ফোনের নাম Alcatel 1। এই ফোনে থাকবে 1GB RAM আর 18:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। এই ফোনে প্রিইন্সটলড থাকবে গো এডিশানের সব গুগল অ্যাপ।

রাশিয়ায় নতুন এই ফোনটি দেখা গিয়েছে। তবে এই ফোনের দাম সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য পৌঁছায়নি। এক রাশিয়ান ওয়েবসাইটে জানানো হয়েছে Alcatel 1 এ থাকবে Android 8.1 Oreo (Go edition)। এর সাথেই থাকবে একটি 5 ইঞ্চি ডিসপ্লে। এই বছরের অন্য সব ফোনের মতোই এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। Alcatel 1 এ থাকবে একটি 2000 mAh ব্যাটারি। এর সাথেই Alcatel 1 এ ডুতাল সিম ও LTE সাপোর্ট থাকবে।

Alcatel 1 এর ভিতরে থাকবে একটি 1.3 GHz কোয়াডকোর MediaTek MT6739 চিপসেট। এর সাথে থাকবে Cortex-A53 CPU, 1GB RAM আর 8GB ইন্টারনাল স্টোরেজ। নতুন গো অ্যাপ এর জন্য এই ফোনের অ্যাপ খুব কম স্টোওএজ নষ্ট করবে। Alcatel 1 এ থাকছে LTE, GPS, Wi-Fi, Bluetooth, ও ডুয়াল সিম কানেক্টিভিটি। এই ফোনের ওজন ১৩৪ গ্রাম।

যদিও Alcatel এর তরফ থেকে তাদের নতুন Android Go ফোন সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে Android Go ফোন হওয়ার কারনেই খুব কম দামে এই ফোন বিক্রি করবে Alcatel। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনো কোন তথ্য জানা যায়নি।

 
KEY SPECS
Display 5.00-inch
Processor MediaTek MT6739
Front Camera 2-megapixel
Rear Camera 5-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 2000mAh
OS Android Oreo (Go edition)
Resolution 480x960 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Alcatel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.