Samsung Galaxy M47 5G is a good phone under Rs. 30,000
Photo Credit: Samsung
আপনার বাজেট যদি 30,000 টাকার মধ্যে থাকে, তাহলে Amazon Great Freedom Sale নতুন স্মার্টফোন কেনার জন্য উপযুক্ত সময় হতে পারে। স্টোরেজ, মেমরি চিপ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ার কারণে মিড-রেঞ্জ ফোন কিনতে বেশি খরচ হচ্ছে ক্রেতাদের। কিন্তু এই জটিল পরিস্থিতিতেও 30,000 টাকার নিচে বেশ কিছু ভাল 5G স্মার্টফোনে আকর্ষণীয় ডিল দিচ্ছে অ্যামাজন। সরাসরি ছাড়, ব্যাঙ্ক অফার, এবং নো-কস্ট EMI সুবিধা ব্যবহার করে পছন্দের স্মার্টফোন সাধারণ বাজারমূল্যের তুলনায় অনেকটাই সস্তায় কেনা যাবে। এই প্রতিবেদনে Amazon Great Freedom Sale-এ 30,000 টাকার নিচে বিক্রিত সেরা পাঁচ ফোন দেখে নিন।
অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে OnePlus Nord CE6 Lite-এর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন কিনতে 24,999 টাকা খরচ হবে। ফোনের টপ 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 29,999 টাকা। এই ফোনে Dimensity 7400 Apex চিপসেট, 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 45W চার্জিং, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।
Motorola Edge 70 Fusion অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে 27,999 টাকায় (8 জিবি + 128 জিবি) লিস্টেড আছে। এই ফোনে 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 ক্যামেরা, Snapdragon 7s Gen 4 প্রসেসর, IP68 + IP69 রেটিং, 68W ফাস্ট চার্জিং, 144Hz অ্যামোলেড ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 4K ভিডিও রেকর্ডিং ফিচার আছে।
Samsung Galaxy M47 5G-এর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন কিনতে 25,999 টাকা খরচ হবে। ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর, 6,000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং, 120Hz অ্যামোলেড স্ক্রিন ,50 মেগাপিক্সেল OIS ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 6 বছর সফটওয়্যার সাপোর্ট আছে।
Vivo T5x 5G মডেলের 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে 28,610 টাকায় বিক্রি হচ্ছে। এটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর, 7,200mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার, 4K ভিডিও রেকর্ডিং, এবং বাইপাস চার্জিং অফার করে।
Realme Narzo Power 5G-এর মুখ্য আকর্ষণ বিশাল 10,001mAh ব্যাটারি। ফোনের দাম 27,998 টাকা (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু। এতে 144Hz অ্যামোলেড ডিসপ্লে, ভেপার চেম্পার কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর, ও HyperVision AI চিপ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.