Amazon Great Indian Festival and Flipkart Big Billion Days Sale are live now
Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেলের আর্লি অ্যাক্সেস বৃহস্পতিবার খুলেছে। Flipkart প্লাস, ব্ল্যাক মেম্বার, এবং কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড গ্রাহকদের এখন থেকেই সেলের দামে কেনাকাটা করতে দিচ্ছে। অন্য দিকে, Amazon-এর ফেস্টিভ সেল বর্তমানে Prime মেম্বারদের জন্য লাইভ। অক্টোবরের এই সেল দুই সংস্থার জন্যেই বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই বছরের অন্যান্য সেলগুলোর তুলনায় এখন অফার, ডিসকাউন্ট, ও সুযোগ-সুবিধা বেশি। Amazon এবং Flipkart বিভিন্ন দামের স্মার্টফোনে প্রচুর ছাড় দিচ্ছে। আজকের প্রতিবেদনে এমন কয়েকটি ফোনের সন্ধান থাকল, যেগুলো সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy S25 Ultra বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনের দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের বেস মডেল লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতারা 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ পাচ্ছে।
Samsung Galaxy S25 Ultra কিনুন এখানে
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Xiaomi 17 মডেলেও বিশাল ডিসকাউন্টে পাওয়া যাবে। ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। স্পেশাল অফারে 256 জিবি স্টোরেজের দামে 512 জিবি ভার্সন অফার করছে কোম্পানি। ভারতে ফোনটির 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের লঞ্চ হয়েছিল 79,999 টাকায়। একই র্যাম ও 512 জিবি স্টোরেজের দাম ছিল 99,999 টাকা। ফলে 40,000 টাকা ডিসকাউন্ট থাকছে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung Galaxy S25 বিক্রি হচ্ছে 54,999 টাকায়। এটি 12 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের মূল্য। ভারতে লঞ্চের সময় ফোনের স্টার্টিং প্রাইস ছিল 80,999 টাকা। ফলে সরাসরি 26,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।
Samsung Galaxy S25 কিনুন এখানে
Samsung Galaxy S25 FE ফ্লিপকার্টে 46,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম। 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় এর মূল্য ছিল 59,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ,13,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা।
Samsung Galaxy S25 FE কিনুন এখানে
Samsung Galaxy A56 5G অ্যামাজনে 31,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। স্মার্টফোনটি 2025 সালের মার্চে লঞ্চের সময় মূল্য ছিল 41,999 টাকা। অর্থাৎ, সরাসরি 10,000 টাকা ছাড়।
Samsung Galaxy A56 5G কিনুন এখানে
প্রসঙ্গত, ই-কমার্স কোম্পানিগুলি সরাসরি দাম কমানোর পাশাপাশি ব্যাঙ্ক অফারের মাধ্যমে অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ দিচ্ছে। Flipkart Big Billion Days চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলবে। Amazon Great Indian Festival সেলের SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডে সরাসরি দাম মেটালে বা EMI-এর মাধ্যমে কেনাকাটা করলে সর্বোচ্চ 10 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.