স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 অক্টোবর 2026 13:06 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Ultra লঞ্চ প্রাইসের থেকে 45,000 টাকা সস্তায় মিলবে
  • Nothing Phone 4a কেনা যাচ্ছে 36,000 টাকার কমে
  • SBI ডেবিট ও ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট

Amazon Great Indian Festival sale kicks off tomorrow

Photo Credit: Samsung

Amazon Great Indian Festival আজ রাত 12টার পর থেকে সমস্ত ক্রেতাদের জন্য লাইভ হতে চলেছে। এটি ই-কমার্স সংস্থাটির বছরের সবচেয়ে বড় ফেস্টিভ সেল ইভেন্ট। Amazon বিভিন্ন দামের স্মার্টফোনে স্পেশাল অফার দেওয়ার কথা জানিয়েছে। শুধু সরাসরি দাম কমানো নয়, ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, ও নো-কস্ট EMI-এর মতো অতিরিক্ত সুবিধা দেবে সংস্থা। সেল শুরুর আগেই Samsung, iPhone, OnePlus, Xiaomi, ও iQOO-এর একাধিক ফোনের সেল প্রাইস প্রকাশ করেছে অ্যামাজন। চলুন দেখে নেওয়া যাক, Great Indian Festival সেল কোন স্মার্টফোনে কত টাকা ডিসকাউন্ট অফার করছে।

Amazon Great Indian Festival: স্মার্টফোনে 45,000 টাকা ডিসকাউন্ট

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ।

অ্যামাজন সর্বোচ্চ 9 মাসের নো-কস্ট EMI অফারও দিচ্ছে। সেলে iPhone 16 পাওয়া যাবে 71,999 টাকায়, যেখানে লিস্টেড প্রাইস হল 89,900 টাকা। অফার মূল্যে সমস্ত প্রযোজ্য ছাড় ধরা হয়েছে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Xiaomi 17 মডেলটি বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা।

মিড-রেঞ্জ এবং তার থেকে একটু উপরের সেগমেন্টে OnePlus Nord 6 ভাল অপশন। সেলে ফোনটি বিক্রি হবে 42,999 টাকায়। এর লিস্টেড প্রাইস 52,999 টাকা। অফারের মধ্যে ক্রেডিট কার্ড ইএমআই-তে ব্যাঙ্ক বেনিফিট ও ছয় মাসের বিনা সুদে কেনার বিকল্প আছে। iQOO 15R গেমিং ফোনের কার্যকর দাম 46,999 টাকা রাখা হয়েছে। ফোনটির লিস্টেড প্রাইস ছিল 69,999 টাকা।

আইকুর ফোনটির অফারের মধ্যে কুপন ডিসকাউন্ট ও তিন মাসের নো-কস্ট EMI-এর সুবিধা অন্তর্ভুক্ত। অন্য দিকে, Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই স্টোরেজ ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।

Advertisement

এছাড়াও, Amazon এক্সচেঞ্জ অফারের মাধ্যমে 70,000 টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ দিচ্ছে। প্রতি মাসে 2,944 টাকা থেকে নো-কস্ট EMI এবং 7,500 টাকা পর্যন্ত কুপন অফার পাওয়া যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট এবং ক্রেডিট কার্ডে সরাসরি দাম মেটালে বা মাসিক কিস্তির মাধ্যমে কেনাকাটা করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং একেবারে ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.