কেন এত দাম নতুন iPhone -এর? জানালেন Apple প্রধান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 সেপ্টেম্বর 2018 12:26 IST
হাইলাইট
  • ভারতে একটি 512GB iPhone XS Max এর দাম 1,44,900 টাকা
  • 512GB iPhone XS এর দাম 1,34,900 টাকা
  • কম দামের iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে

সম্প্রতি লঞ্চ হয়েছে তিনটি নতুন iPhone। লঞ্চ হওয়া তিনটি ফোনের আকাশছোঁইয়া দামের স্বপক্ষে সওয়াল করতে দেখা গেল Apple সিইও টিম কুককে। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে টিম কুক জানিয়েছেন একাধিক গ্যাজেটের কাজ একাই করতে পারে নতুন iPhone। তাই এই আকাশছোঁইয়া দাম সম্পূর্ণ যুক্তিযুক্ত।

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone XS, iPhone XS Max আর iPhone XR। এর মধ্যে সবথেকে দামী iPhone XS Max ভেরিয়েন্টের দাম 1449 মার্কিন ডলার। সম্প্রতি CNBC তে এক রিপোর্তে এই কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: এক নজরে ভারতে সব iPhone এর দাম

“এই ফোন আপনার ডিজিটাল ক্যামেরার প্রয়োজনীয়তা দূর করেছে। ছাড়াও সাথে ক্যামকর্ডার রাখার প্রয়োজন নেই। আপনার মিউজিক প্লেয়ার সহ একাধিক গ্যাজেটকে দূরে সরিয়েছে এই ফোন।” সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ নামে এক শোতে এই কথা বলেন কুক।

“খুবই গুরুত্বপূর্ণ নতুন iPhone গুলি। মানুষ সব সময় লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে চান।। আর সস্তায় লেটেস্ট টেকনোলজি ব্যাবহার করা যায় না।”

Advertisement

আরও পড়ুন: নতুন Apple Watch Series 4 থেকেই করা যাবে ECG

ভারতে একজন গ্রাহককে নো কস্ট EMI এর মাধ্যমে মাসে 12,075 টাকা করে এক বছর টাকা দিলে একটি 512GB iPhone XS Max কেনা যাবে। ভারতে এই ফোনের দাম 1,44,900 টাকা।

ভারতে 512GB iPhone XS এর দাম 1,34,900 টাকা। অন্যদিকে সব থেকে কম দামের iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে।

Advertisement

আরও পড়ুন: iOS 12 ও macOS 10.14 Mojave লঞ্চের দিন জানালো Apple

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone, Tim Cook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.