চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিয়ে আজ ভারতে আসছে Asus ROG Phone 2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 সেপ্টেম্বর 2019 10:00 IST
হাইলাইট
  • Asus ROG Phone 2 ফোনে 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে
  • থাকছে 1TB পর্যন্ত স্টোরেজ
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট

জুলাই মাসে চিনে লঞ্চ হয়েছিল Asus ROG Phone 2

জুলাই মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Asus ROG Phone 2। বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই এই ফোন বিক্রি শুরু হয়েছে। সোমবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। Asus ROG Phone 2 এর চোখ ধাঁধানো স্পেসিফিকেশন ইতিমধ্যেই বিশ্বব্যাপী টেক প্রেমীদের নজর কেড়েছে। এই ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট, 12GB RAM আর 1TB পর্যন্ত  UFS 3.0 ফাস্ট স্টোরেজ। Asus ROG Phone 2 ফোনে থাকছে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে আর 6,000 mAh ব্যাটারি।

জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, বিক্রি শুরু হল Moto E6s

Asus ROG Phone 2 লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?

সোমবার দুপুরে ভারতে লঞ্চ হবে Asus ROG Phone 2। Asus এর অফিশিয়াল YouTube চ্যানেল থেকে সরাসরি এই লঞ্চ ইভেন্ট দেখা যাবে। সোমবার দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। চিনে Asus ROG Phone 2 এর দাম শুরু হচ্ছে 3,499 ইউয়ান (প্রায় 35,000 টাকা) থেকে। আজ দুপুরে Asus ROG Phone 2 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।

Xaiomi কে টেক্কা দিতে বিক্রি শুরু হল Nokia 7.2, Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

Asus ROG Phone 2 স্পেসিফিকেশন

Asus ROG Phone 2 ফোনে থাকছে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট 12GB RAM, 1TB স্টোরেজ আর 6,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4.0 সাপোর্ট। ছবি তোলার জন্য Asus ROG Phone 2 এর পিছনে থাকছে 48 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good build quality, premium design
  • Excellent all-round performance
  • Vivid, high-refresh-rate display
  • Solid battery life
  • Good daylight camera performance
  • Bad
  • Heavy and bulky
  • No waterproofing or wireless charging
  • Cameras struggle a bit in low light
 
KEY SPECS
Display 6.59-inch
Processor 2.6GHz octa-core
Front Camera 24-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Battery Capacity 6000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.