মঙ্গলবার দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2 আর Asus ZenFone Max M2। দুটি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে কালো নচ।
মঙ্গলবার ভারতে আসছে Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2। এর সাথেই ভারতে লঞ্চ হবে Asus ZenFone Max M2। ইতিমধ্যেই রাশিয়ায় এই দুটি স্মার্টফোন প্রি-অর্ডার শুরু হয়েছে। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন। দুটি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে কালো নচ।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
রাশিয়ায় Asus ZenFone Max Pro M2 ফোনের দাম 17,990 রুবল (প্রায় 19,000 টাকা)। ইতিমধ্যেই সেই দেশে প্রি-অর্ডার শুরু হয়েছে। 12 ডিসেম্বর থেকে রাশিয়ায় এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র নীল রঙে এই ফোন দেখা গিয়েছে।
তবে ZenFone Max M2 কিনতে খরচ হবে 12,990 রুবল (প্রায় 13,700 টাকা)। রাশিয়ায় শুধুমাত্র কালো রঙে এই ফোন বিক্রি করবে Asus।
মঙ্গলবার দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2 আর Asus ZenFone Max M2। লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 13MP+12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। ফোনের ব্যাটারি 5,000 mAh।
ডুয়াল সিম Asus ZenFone Max M2 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max M2 ফোনে রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max M2 তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। ফোনের ব্যাটারি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 Launched With iPhone Support, Up to 790 Days of Battery Life
Apple Watch Series 12, Watch Ultra 4 to Get Siri Recap and Live Rewind Later This Year: All You Need to Know