Asus ZenFone Max Pro M2 ফোনে পৌঁছে গেল লেটেস্ট অ্যানড্রয়েড

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ফেব্রুয়ারি 2019 11:10 IST
হাইলাইট
  • Asus ZenFone Max Pro M2 ফোনে Android 9 Pie আপডেট পৌঁছাতে শুরু করল
  • আপাতত বিটা আপডেট আসছে
  • পরে স্টেবেল আপডেট পৌঁছাবে

এখনই সব Asus ZenFone Max Pro M2 ফোনে এই আপডেট পৌঁছাবে না

ভারতে Asus ZenFone Max Pro M2 ফোনে Android 9 Pie আপডেট পৌঁছাতে শুরু করল। শনিবার বিটা প্রোগ্রাম অংশগ্রহণকারীদের  ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড বিটা আপডেট পৌঁছে দেওয়ার খবর প্রকাশ করেছে তাইওয়ান এর কোম্পানিটি। আপাতত সীমিত সংখ্যক বিটা টেস্টার ZenFone Max Pro M2 ফোনে Android 9 Pie  ব্যবহার করতে পারবেন।  পরে আপডেট সব ZenFone Max Pro M2 গ্রাহকের ফোনে পৌঁছে যাবে লেটেস্ট অ্যানড্রয়েড ভার্সন।

Advertisement

ZenFone Max Pro M2 ফোনে এখনই এই আপডেট পেতে কোম্পানির ওয়েবসাইটে বিটা প্রোগ্রামে যোগ দিতে হবে। Asus জানিয়েছে বিটা প্রোগ্রামে অংশ নিলে ফোনের আইএমইআই নম্বর,  সিরিয়াল নম্বর সহ সব ধরনের তথ্য কোম্পানির সাথে ভাগ করে নিতে হবে।

 

আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Asus ZenFone Max Pro M2

 

“মাথায় রাখবেন,  এটা কোন স্টেবল সফটওয়্যার রিলিজ নয়, বরং এটা একটা বিটা সফটওয়্যার প্রোগ্রাম।  তাই এই আপডেট ইনস্টল করলে কিছু ঝুঁকি থেকে যায়।” ওয়েবসাইটে জানিয়েছে Asus।

তবে নতুন আপডেটে কি ফিচার যোগ হয়েছে তা জানা যায়নি।  নিঃসন্দেহে  থাকবে Android 9 Pie এর সব ফিচার। গত সপ্তাহে  2019 জানুয়ারি অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ সহ ZenFone Max Pro M2 ফোনে পৌঁছে গিয়েছিল নতুন এক আপডেট।

Advertisement

 

আরও পড়ুন: 2,000 টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Vivo স্মার্টফোন

 

Advertisement

 

আরও পড়ুন: সস্তা হল এই Realme স্মার্টফোন

Advertisement

 

Asus ZenFone Max Pro M2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল +5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের 5 মেগাপিক্সেলসেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।

 

আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?

 

কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও,  Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stock Android
  • Powerful SoC
  • Bright and crisp display
  • Corning Gorilla Glass 6
  • Bad
  • Slow fingerprint scanner
  • Body smudges easily
  • Average cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.