Best Phones Under Rs. 50,000 to Buy During Amazon and Flipkart Sale
Photo Credit: Google
Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোনে বড়সড় ছাড় পাওয়া যাচ্ছে। এই সেল দুই ই-কমার্স সংস্থার জন্য চলতি বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই এখন অফার এবং অন্যান্য সুযোগ-সুবিধাও বেশি। ফ্ল্যাগশিপ ফিচার্সের ফোনের দাম 50,000 টাকার নিচে চলে এসেছে। আবার নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও নো-কস্ট EMI অফার মিলছে। ফলে বেশি টাকা খরচ না করেই পছন্দের ফোন মিলছে। আজকের প্রতিবেদনে Amazon ও Flipkart ফেস্টিভ সেলে বিক্রিত 50,000 টাকার নিচে সেরা পাঁচটি স্মার্টফোনের সন্ধান দেওয়া থাকল।
Samsung Galaxy S25 FE ফ্লিপকার্টে 46,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম। 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় এর মূল্য ছিল 59,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ,13,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
OnePlus Nord 6 অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 44,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট ডেবিট কার্ডে সর্বোচ্চ 1,250 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Motorola Edge 70 Pro+ ফ্লিপকার্টে 47,999 টাকায় পাওয়া যাচ্ছে। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম। HDFC ক্রেডিট কার্ডে দাম মেটালে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
Redmi Turbo 5 ফোনের দাম অ্যামাজনে 40,999 টাকা (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু। তবে সংস্থা 2,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম নেমে আসবে 38,999 টাকায়। এছাড়াও, SBI ক্রেডিট কার্ডে 3 থেকে 6 মাসের নো-কস্ট EMI প্ল্যানে আরও 3,000 টাকা ছাড় মিলবে। ফলে ফোনটি কিনতে খরচ হবে 35,999 টাকা।
Google Pixel 10a ফ্লিপকার্টে 47,999 টাকায় (8 জিবি র্যাম + 256 জিবি) পাওয়া যাচ্ছে। তবে ICICI ও Axis ক্রেডিট কার্ডে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম 43,999 টাকায় নেমে আসবে। আবার ICICI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অফার এবং আরও 4,250 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এতে ফ্ল্যাগশিপ প্রসেসর, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, ও চমৎকার ক্যামেরা আছে। পারফরম্যান্স যদি অগ্রাধিকার হয় তাহলে OnePlus Nord 6 ও Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ বেস্ট চয়েস। গুগলের স্মার্টফোন এবং ক্লিন সফটওয়্যার চাইলে Pixel 10a-এর বিকল্প নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.