সে কী! Apple প্রোডাক্ট ব্যবহার করলেই চাকরি যাচ্ছে চিনে!

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 ডিসেম্বর 2018 11:42 IST
হাইলাইট
  • সম্প্রতি কানাডায় গ্রেপ্তার করা হয়েছিল Huawei প্রধানকে
  • চিনের নাগরিকদের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠছে এই গ্রেপ্তারের ঘটনা
  • কয়েকটি কোম্পানি কর্মীদের Apple প্রোডাক্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে

যে কোন ধরনের Apple প্রোডাক্ট ব্যবহার করলে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছে চিনের কিছু কোম্পানি

সম্প্রতি কানাডায় গ্রেপ্তার করা হয়েছিল Huawei প্রধানকে। এবার চিনে সব বড় কোম্পানির কর্মীদের Apple প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করা হল। নিষেধাজ্ঞা অগ্রায্য করলে কর্মীদের শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। এবার চিনের নাগরিকদের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠছে এই গ্রেপ্তারের ঘটনা। ইতিমধ্যেই একাধিক কোম্পানি জকানিয়েছে কর্মীরা Huawei প্রোডাক্ট কিনলে 10 থেকে 20 শতাংশ ছাড় পাবেন। কিছু কোম্পানি নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কর্মীদের Huawei প্রোডাক্ট কিনে দিচ্ছে।

 

আরও পড়ুন: বিনামূল্যে Play Store থেকে পেইড অ্যাপ ও গেম ডাউনলোড করা যাচ্ছে, কীভাবে?

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে সাংহাই এর এক কোম্পানি কোম্পানির সব কর্মীকে কম দামে Huawei প্রোডাক্ট কেনার ব্যবস্থা করে দিয়েছে। একই পথে হেঁটে সেনঝেনের এক জনরপিয় কোম্পানি সব কর্মীকে কম দামে Huawei ও ZTE ফোন কেনার ব্যবস্থা করে দিয়েছে।

এক ধাপ এগিয়ে হেনান প্রদেশের এক ঙ্কোম্পানির জানিয়েছেন কর্মীরা যে দামের Huawei ফোন কিনবেন সেই মূল্যের 30 শতাংশ মুল্যের মদ বিনামূল্যে দেওয়া হবে।

 

আরও পড়ুন: এই Nokia ফোনে থাকছে পাঁচ পাঁচটি ক্যামেরা

বেসরকারী কোম্পানি হলেও চিন সরকারের খুব ঘনিষ্ঠ Huawei। তাই কমিউনিস্ট পার্টির তরফ থেকে কোম্পানিগুলিকে কর্মীদের Huawei ফোন কিনতে আনুপ্রানিত করতে বলা হয়েছে।

সম্প্রতি একাধিক অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভার থেকে গ্রাপ্তার হয়েছিলেন কোম্পানির প্রধান মেং ওয়াংঝৌ। পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। চিন ও Huawei এই গ্রাপ্তারির তীব্র বিরোধীতা করেছিল।

Advertisement

কিছু কোম্পানি কর্মীদের Huawei ফোন কিনতে অনুপ্রাণিত করলেও এক ধাপ এগিয়ে কয়েকটি কোম্পানি কর্মীদের Apple প্রোডাক্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কোন ধরনের Apple প্রোডাক্ট ব্যবহার করলে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছে কোম্পানিগুলি। তবে শুধু Apple প্রোডাক্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোন প্রোডাক্টে নিষেধাজ্ঞা নিয়ে এসেছে কিছু কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Huawei, Canada, China, Apple iPhone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.