Apple Iphone

Apple Iphone - ख़बरें

  • Oppo Find X10 Pro Max নাকি iPhone 18 Pro Max, কোন ফোন সেরা? দেখুন তুলনা
    Oppo Find X10 Pro Max ভারতে একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ।12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের দাম 1,99,999 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি ভার্সনের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা। ফলে 2 লাখ টাকার সেগমেন্টে দুই ফোনের মধ্যে প্রতিযোগিতা চলবে। দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডের তুলনা দেখে নিন।
  • Oppo Find X10 vs iPhone 17: ডুয়াল 200MP ক্যামেরার ওপ্পো ও আইফোনের মধ্যে তুলনা দেখে নিন
    Oppo Find X10 অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য ভারতে লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Find X10 সিরিজের বেস মডেল। এই স্মার্টফোনে Find X9 Ultra-র মতো দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্য দিকে, বর্তমানে প্রিমিয়াম ফোনের বাজারে Apple iPhone 17-এর চাহিদা ক্রমশ ঊর্দ্ধমুখী। সেপ্টেম্বরে iPhone 18 সিরিজের বেস মডেল লঞ্চ হয়নি। ফলে ক্রেতারা গত বছরের iPhone 17 লাইনআপের বেস মডেলের দিকে ঝুঁকছে। দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ও প্রসেসর-সহ সব স্পেসিফিকেশনের তুলনা দেখে নিন।
  • Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
    ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান তাঁর পাওয়ার অন পডকাস্টে iPhone Duo 2 সম্পর্কে জানিয়েছে। এই ফোনের বাইরের কভার ডিসপ্লের মধ্যে ফেস আইডি প্রযুক্তি থাকবে বলে দাবি করা হয়েছে। অ্যাপল পরবর্তী ভাঁজযোগ্য আইফোনে অ্যাকশন বাটনও দিতে পারে। টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে। পরবর্তী প্রজন্মের মডেলগুলোতে 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ইন্টার্নাল ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে আপগ্রেডগুলো একসঙ্গে iPhone Duo 2-তে নাও আসতে পারে। নেক্সট জেনারেশন মডেলগুলোতে ধাপে ধাপে যোগ করা হতে পারে।
  • iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
    iPhone Duo ভারতে লঞ্চের প্রায় দেড় মাসের মাথায় বিক্রি শুরু হল। ফোনের দাম 2,99,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 256 জিবি স্টোরেজের সাথে এসেছে। 512 জিবি ও 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,24,999 টাকা ও 3,74,999 টাকা। টপ 2 টিবি স্টোরেজ অপশন 4,49,900 টাকায় এসেছে। পুরনো আইফোন এক্সচেঞ্জ করে 81,500 টাকা পর্যন্ত ক্রেডিট। অধিকাংশ ব্যাঙ্কের কার্ডে 12 মাসের নো-কস্ট EMI অফার দেওয়া হচ্ছে। এছাড়াও, American Express, ICICI বা Axis কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে।
  • অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
    এখন অ্যামাজনে iPhone 16-এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 76,999 টাকা রাখা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহার করে কিনলে কার্যকর দাম 73,999 টাকায় নেমে আসবে। বর্তমানে স্মার্টফোনটি অ্যাপলের ওয়েবসাইটে 89,900 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ 15,901 টাকা সাশ্রয়ের সুযোগ। Flipkart Big Billion Days সেল শেষ হয়েজে গতকাল। Amazon খুব শীঘ্রই সেল শেষ করার ঘোষণা করতে পারে। ফলে এটাই সস্তায় iPhone 16 কেনার উপযুক্ত সময়।
  • iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
    শুক্রবার সন্ধ্যায় iPhone Duo-র প্রি-অর্ডার শুরু হয়েছে। অক্টোবর 23 থেকে চালু হবে ডেলিভারি। কিন্তু বিশাল চাহিদার কারণে এই ফোল্ডেবল স্মার্টফোনের ডেলিভারির সম্ভাব্য তারিখ পিছিয়ে সামনের বছর জানুয়ারি দেখাচ্ছে। প্রি-অর্ডার শুরুর এক ঘন্টার মধ্যে ডেলিভারি ডেট 2027 সালে চলে গিয়েছে। Apple-এর ওয়েবসাইটে iPhone Duo মডেলের সমস্ত স্টোরেজের ডেলিভারির সময় জানুয়ারির শেষের দিকে দেখাচ্ছে। Apple নিজেও জানিয়েছে, iPhone Duo-র চাহিদা অভাবনীয়।
  • Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
    ফেস্টিভ অফারের অন্যতম চমক হিসেবে Apple ভারতে AirPods 5 এর বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। এই ইয়ারবাডসের ওয়্যারলেস চার্জিং কেসে রঙিন আলপনার নকশা রয়েছে। সংস্থা iPhone, Mac, iPad, Apple Watch, ও AirPods মডেলেও বিশেষ ছাড় দিচ্ছে। ক্রেতাদের কাছে যোগ্য কার্ড থাকলে Apple-এর নির্বাচিত প্রোডাক্টে 15,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এ সঙ্গে 12 মাস নো-কস্ট ইএমআই অফার। Apple Watch, AirPods, এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে ছয় মাসের নো-কস্ট EMI অপশন পাওয়া যাবে। অফার আগামী নভেম্বর 11 পর্যন্ত চলবে।
  • Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 16-এর 128 জিবি ভ্যারিয়েন্ট 76,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ছিল 89,900 টাকা। প্রাইম সদস্যদের জন্য ফোনটির কার্যকর দাম 72,249 টাকায় নেমে আসবে। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে 3,849 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। iPhone 17e এর 256 জিবি স্টোরেজ মডেল অ্যামাজনে 71,999 টাকায় লিস্টেড আছে। ফোনটির MRP 79,900 টাকা। অর্থাৎ, 7,901 টাকা ডিসকাউন্ট। ফোনটির সঙ্গে 1,000 টাকা কুপন দিচ্ছে। এটি প্রয়োগ করলে দাম নেমে আসবে 70,999 টাকায়। এই ফোনের ক্ষেত্রেও SBI ক্রেডিট কার্ডে 1,250 টাকা পর্যন্ত ছাড়। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,5099 টাকা পর্যন্ত ক্যাশব্যাক যোগ হবে।
  • Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
    অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ভিসা ও মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড অ্যাপল পে-তে ব্যবহার করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাপ অথবা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে কার্ড অ্যাপল পে-র সঙ্গে যুক্ত করতে পারবে গ্রাহকরা। দোকানে পেমেন্ট করার সময় আইফোন বা অ্যাপল ওয়াচ এনএফসি-সক্ষম পিওএস টার্মিনালে ধরলেই পেমেন্ট হয়ে যাবে। পিন বা ওটিপি লাগবে না। ফেস আইডি, টাচ আইডি, অথবা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন অথেন্টিকেশন করতে হবে। গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট সম্পন্ন হবে। কোম্পানি প্রতিটি কার্ডের জন্য একটি আলাদা ডিভাইস অ্যাকাউন্ট নম্বর বা DAN তৈরি করবে। সেই তথ্য ডিভাইসের সিকিউর এলিমেন্টে এনক্রিপ্ট করে রাখা হবে। ফলে আসল কার্ডের তথ্য বিক্রেতা কোনওভাবে জানত পারবে না।
  • iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
    iPhone 17 Pro মাত্র 56,990 টাকায় কিনতে পারবেন। Reliance Digital-এর বিশেষ অফারে সরাসরি পাওয়া ডিসকাউন্ট, পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু, অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ও ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলিয়ে ফোনের কার্যকর দাম 60,000 টাকার নিচে চলে এসেছে। অন্য দিকে, iPhone 17 Pro Max-এও বিশাল ছাড় মিলবে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে এটি 71,990 টাকায় কেনা যাবে। iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভারতে লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। অর্থাৎ রিলায়েন্স ডিজিটাল অর্ধেক দামে কেনার সুযোগ দিচ্ছে।
  • দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
    যারা দ্রুত iPhone 18 Pro সিরিজ পেতে চান, তাদের জন্য একাধিক কুইক কমার্স প্ল্যাটফর্ম হোম ডেলিভারি চালু করে দিয়েছে। 10 মিনিটেরও কম সময়ে গ্রাহকের বাড়িতে নতুন আইফোন পৌঁছে যাচ্ছে। iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর দাম যথাক্রমে 1,64,900 ও 1,79,900 টাকা থেকে শুরু হচ্ছে। ইনস্টামার্ট, জেপ্টো, এবং ব্লিঙ্কিট সর্বোচ্চ 7,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।গ্রাহকরা Axis, ICICI, ও SBI-এর ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে বা EMI-এর মাধ্যমে ওই ছাড় পাবে।
  • 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
    ভি জানিয়েছে, তাদের রিটেল স্টোরের মাধ্যমে গ্রাহকরা বিক্রির প্রথম দিনেই লেটেস্ট iPhone 18 Pro সিরিজ কেনার সুযোগ পাবে। আপনি যদি iPhone 18 Pro বা iPhone 18 Pro Max নিতে চান, তাহলে নিকটবর্তী Vi স্টোরে 5,000 টাকা জমা দিলেই ফোন বুকিং করতে পারবেন। তারপর দোকানে বাকি টাকা মিটিয়ে ফোন পকেটস্থ করা যাবে। ফলে ফোন কেনার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। Vi-এর তরফে অফারটি মুম্বই এবং দিল্লির iPlanet স্টোরেও পাওয়া যাবে।
  • iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
    Apple ঘোষণা করেছিল, সেপ্টেম্বর 18 থেকে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর বিক্রি শুরু হবে। তবে যারা এখনও অগ্রিম অর্ডার করেননি, তাদের ফোন হাতে পাওয়ার জন্য অপেক্ষা বাড়তে পারে। বর্তমানে Apple ইন্ডিয়ার অনলাইন স্টোরে iPhone 18 Pro-এর সব কালার ও স্টোরেজ অপশনের ডেলিভারির সম্ভাব্য সময় সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 6 তারিখের মধ্যে দেখাচ্ছে। অন্য দিকে, iPhone 18 Pro Max-এর ক্ষেত্রে অক্টোবর 6 থেকে অক্টোবর 11 তারিখের মধ্যে ডেলিভারি টাইমলাইন দেখা যাচ্ছে।
  • iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
    iPhone 18 Pro সিরিজের বিক্রি শুরু হওয়ার আগে এখন iPhone 17 Pro লাইনআপ প্রায় অর্ধেক দামে কেনার সুযোগ চলে এসেছে। Croma বিশেষ অফার চালু করেছে, যেখানে iPhone 17 Pro-এর দাম 69,990 টাকায় নেমে এসেছে। iPhone 17 Pro Max কেনা যাচ্ছে 74,990 টাকায়। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফোন দুটির দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। একাধিক অফার ও সুবিধা একসঙ্গে নিলে তবেই হাফ দামে কেনার সুযোগ।
  • Smartphone Tips: ফোন গরম হওয়ার 5 কারণ ও সমাধান জেনে রাখুন
    শুধুমাত্র গরম আবহাওয়া বা তাপমাত্রার কারণে ফোন গরম হচ্ছে বলে এড়িয়ে যাওয়া উচিৎ নয়। দীর্ঘক্ষণ গেম খেলা, বেশি সময় ক্যামেরা ব্যবহার, অতিরিক্ত ব্রাইটনেস, ব্যাক গ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকা, ও স্মার্টফোন চার্জে বসিয়ে ব্যবহার করার মতো নানা কারণে ডিভাইসের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই স্মার্টফোন নির্মাতারা ফোনের তাপ নিয়ন্ত্রণে রাখতে সেটিংসে পরিবর্তন ও ব্যবহারে বদল আনার পরামর্শ দিচ্ছে। ফোন ওভারহিট হতে শুরু করলে কী করবেন, তা জেনে নিন।

Apple Iphone - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »