স্মার্টফোনের উপরে কতক্ষণ বেঁচে থাকে করোনাভাইরাস? জানাল নতুন রিপোর্ট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 13:40 IST
হাইলাইট
  • কাঁচের উপরে 96 ঘণ্টা বেঁচে থাকতে পারে করোনাভাইরাস
  • স্টিল ও শক্ত প্লাস্টিকের উপরে বাঁচে 72 ঘণ্টা
  • সংক্রমণ এড়াতে নিয়মিত স্মার্টফোন পরিষ্কার করুন

2003 সালে WHO জানিয়েছিল কাঁচের উপরে 96 ঘণ্টা পর্যন্ত বাঁচে SARS-CoV ভাইরাস

আজকাল বেশিরভাগ মানুষের সারাদিন স্মার্টফোন ব্যবহার চলতে থাকে। তাই জীবাণু ও ভাইরাস সংক্রমণের অন্যতম প্রধান  মাধ্যম হয়ে ওঠে স্মার্টফোন। নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পরে স্মার্টফোন ব্যবহারে অনেকেই সতর্ক হয়েছেন। স্মার্টফোন থেকে সংক্রমণ ঠেকাতে অনেকেই পছন্দের গ্যাজেট নিয়মিত জীবাণুমুক্ত করছেন। যদিও স্মার্টফোন পৃষ্ঠে কতক্ষণ বেঁচে থাকে নভেল করোনাভাইরাস? সম্প্রতি এক রিপোর্টে এই প্রশ্নের উত্তর মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় জানা গিয়েছে 2003 সালের SARS-CoV ভাইরাস কাঁচের উপরে প্রায় 96 ঘণ্টা (প্রায় চার দিন) বেঁচে থাকতে পারে। এছাড়াও শক্ত প্লাস্টিকে প্রায় 72 ঘণ্টা (প্রায় তিন দিন) বেঁচে থাকতে পারে ভাইরাসটি।

Advertisement

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল ইন্সটিটিউট অফ হেলথ জানিয়েছে নভেল করোনাভাইরাস (SARS-CoV-2) স্টিল ও শক্ত প্লাস্টিকের মতো জিনিসে প্রায় 72 ঘণ্টা (প্রায় তিন দিন) বেঁচে থাকতে সক্ষম। সমীক্ষায় আরও জানানো হয়েছে কাঠের উপরে প্রায় 24 ঘণ্টা বেঁচে থাকতে পারবে এই ভাইরাস। যদিও তামার উপরে মাত্র 4 ঘণ্টা বেঁচে থেকেছে নভেল করোনাভাইরাস।

2003 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা ও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল ইন্সটিটিউট অফ হেলথে সমীক্ষা থেকে জানা যাচ্ছে কাঁচের উপরে প্রায় 96 ঘণ্টা বেঁচে থাকবে নভেল করোনাভাইরাস। পসব স্মার্টফোনের সামনে কাঁচ থাকে। বেশিরভাগ স্মার্টফোনের পিছন কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে তৈরি। তবে শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট, স্মার্টওয়াচের মতো গ্যাজেট থেকেও এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

অনলাইনে বুক হচ্ছে COVID-19 টেস্ট, বাড়ি বসে এই টেস্টের খরচ জেনে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

তাই নিয়মিত স্মার্টফোন জীবাণুমুক্ত করা প্রয়োজন। যে কোন অ্যালকোহল বেসড ওয়াইপ ও মাইক্রোফাইবার কাপড় দিয়ে স্মার্টফোন পরিষ্কার করা যাবে। যদিও 70 শতাংশের বেশি ঘনত্বের অ্যালকোহল দিয়ে স্মার্টফোন পরিষ্কার করবেন না। এর ফলে স্মার্টফোন ডিসপ্লের উপরের বিশেষ কোটিং নষ্ট হয়ে যেতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Smartphones, Coronavirus, COVID 19
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.