এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 ফেব্রুয়ারি 2019 13:59 IST
হাইলাইট
  • বাজারে আসছে Energizer Power Max P18K Pop
  • ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে এই ফোন
  • থাকছে 18,000mAh ব্যাটারি

বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে Energizer Power Max P18K Pop

শীঘ্রই বাজারে আসছে Energizer Power Max P18K Pop। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে Energizer Mobile। কোম্পানি জানিয়েছে Power Max P18K ফোনে থাকবে একটি অবিশ্বাস্য 18,000mAh ব্যাটারি। এছাড়াও থাকবে একটি 18,000mAh ব্যাটারি। এছাড়াও থাকবে একটি ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা, রিয়ার ক্যামেরা আর MediaTek Helio P70 চিপসেট।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

Advertisement

 

আগেই জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে Energizer Power Max P18K Pop। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে, MediaTek Helio P70  চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

 

আরও পড়ুন: আসছে Oppo F11 Pro, থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সুপার নাইট মোড

 

ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।  সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। ফোনের পিছনে থাকছে একটি 12 মেগাপিক্সেল+5 মেগাপিক্সেল+2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Advertisement

 

আরও পড়ুন: মুড়ুমুড়িকির মতো বিকোচ্ছে Redmi Note 7, মাস পুরানোর আগেই 10 লাখ পার

 

বৃহস্পতিবার কোম্পানি জানিয়েছে Power Max P18K ফোনে থাকছে একটি বিশাল 18,000 mAh ব্যাটারি। এই ফোনে একবার চার্জ করে 90 ঘন্টা কল করা যাবে। এছাড়াও এক চার্জে 2 দিন ভিডিও দেখা যাবে। কোম্পানি জানিয়েছে একবার চার্জে সর্বোচ্চ 50 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.