পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 সেপ্টেম্বর 2026 14:42 IST
হাইলাইট
  • Flipkart এবার Samsung-এর বিভিন্ন ফোনের অফার প্রকাশ করছে
  • Samsung Galaxy S25 FE সেলে 50,000 টাকার নিচে কেনা যাবে
  • Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে

Samsung Galaxy S25 FE will be available for under Rs. 50,000 in the Flipkart Big Billion Days Sale 2026

Photo Credit: Samsung

Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তবে একদিন আগেই প্লাস, ব্ল্যাক, এবং ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আর্লি অ্যাক্সেস খুলে দিচ্ছে সংস্থা। সাধারণ গ্রাহকদের 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটা করতে পারবে তারা। এই মেগা সেল ইভেন্টের আগে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের উপর অফার প্রকাশ করতে শুরু করেছে ফ্লিপকার্ট। ইতিমধ্যেই Motorola, iPhone, এবং Google Pixel সিরিজের ফোনের ডিল জানানো হয়েছে। এবার Samsung-এর বিভিন্ন ফোনের উপর বিশেষ অফার প্রকাশ করেছে ই-কমার্স ব্র্যান্ডটি। তবে চূড়ান্ত দামের বদলে সম্ভাব্য দামের পরিসর জানিয়েছে ফ্লিপকার্ট।

Flipkart Big Billion Days Sale 2026: Samsung ফোনে অফার

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung Galaxy S25 FE মডেলের কার্যকর দাম 4X,XXX টাকায় নেমে আসবে। সঠিক দাম এখনও প্রকাশ হয়নি। তবে অফার ধরে 50,000 টাকার নিচে মধ্যে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফ্ল্যাগশিপ ফোনটির শুরুর দাম ছিল 59,999 টাকা।

Flipkart Big Billion Days সেলে Samsung Galaxy S25 মডেলের দাম 60,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। গত বছর লঞ্চের সময় দাম ছিল 80,999 টাকা। মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Samsung Galaxy A36 পাওয়া যাবে 30,000 টাকার মধ্যে। Galaxy F70 Pro-এর দামও 30,000 টাকার নিচে চলে আসবে।

Samsung Galaxy F70e কিনতে 20,000 টাকার কম খরচ হবে। লেটেস্ট Galaxy S26 সিরিজের পাশাপাশি Galaxy Z Fold 8, এবং Galaxy Z Fold 8 Ultra-তেও স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে ছাড়ের অঙ্ক এখনও প্রকাশ হয়নি। উল্লেখ্য, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

আসন্ন সেলে গুগলের ফোনগুলোর মধ্যে Pixel 11 সর্বাধিক ছাড়ে কেনার সুযোগ থাকবে। দাম 69,999 টাকায় নেমে আসবে। যেখানে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 89,999 টাকা (12 জিবি + 256 জিবি)। স্মার্টফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে। Pixel 11 Pro, Pixel 11 Pro XL, ও Pixel 11 Pro Fold মডেলে 16,000 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।

Advertisement

গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। 49,999 টাকার বদলে 39,999 টাকায় কেনা সম্ভব হবে। অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও অতিরিক্ত এক্সচেঞ্জ বেনিফিট অর্ন্তভুক্ত আছে। Flipkart Big Billion Days 2026 সেলে 13,999 টাকা থেকে শুরু হবে Motorola ফোনের দাম। মিড-রেঞ্জে অন্যতম জনপ্রিয় ফোন Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,999 টাকায়। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  2. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  3. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  4. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  5. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  6. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  7. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  10. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.