79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 অগাস্ট 2026 18:43 IST
হাইলাইট
  • Google Pixel 10 মাত্র 25,078 টাকায় কেনার সুযোগ
  • এটি 38,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিটের সঙ্গে পাওয়া যাচ্ছে
  • Google Pixel 11 আগামীকাল (আগস্ট 12) লঞ্চ হচ্ছে

Google Pixel 10 series was launched in India in August, 2025

Photo Credit: Google

Google Pixel 11 সিরিজের একঝাঁক নতুন স্মার্টফোন আগামীকাল (আগস্ট 12) লঞ্চ হচ্ছে। তার আগে গত বছরের Pixel 10 মাত্র 25,000 টাকায় কেনার সুযোগ চলে এসেছে। ফোনটি Amazon Great Freedom সেলে এমনিতেই 13,549 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে 25,078 টাকায় কেনা সম্ভব হবে। 79,999 টাকা দামে লঞ্চ হওয়া ফোন কীভাবে এত সস্তায় পাওয়া যাবে, তা শুনলে মনে খটকা জাগা স্বাভাবিক ব্যাপার। তাই এই অফার ঠিক কীভাবে কাজ করবে, তার খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Google Pixel 10 মাত্র 25,078 টাকায় কেনার সুযোগ

Google Pixel 10-এর অবসিডিয়ান (ব্ল্যাক) কালার অ্যামাজনে 66,450 টাকায় লিস্টেড আছে। গত বছর আগস্টে ভারতে লঞ্চের সময় দাম ছিল 79,999 টাকা। এতে 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুসারে, স্মার্টফোনটি কেনার সময় 38,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট পাওয়া যাচ্ছে।

Advertisement

মনে রাখবেন, নির্দিষ্ট এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরনো ফোনের মডেল, স্টোরেজ, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। সর্বোচ্চ এক্সচেঞ্জ ভ্যালু পেলে দাম নেমে আসবে 28,400 টাকায়। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে অতিরিক্ত 3,322 টাকা ক্যাশব্যাক হিসেবে পে ব্যালেন্সে জমা হবে। ফলে কার্যকর দাম হবে 25,078 টাকা।

Google Pixel 10-এর কার্যকর দাম সর্বোচ্চ এক্সচেঞ্জ অফার ও ক্যাশব্যাক যোগ করে ধরা হয়েছে। আপনি বাস্তবে কত টাকা সাশ্রয় করতে পারবেন, তা পুরনো ফোনের দাম ও ক্যাশব্যাক অফারের উপর নির্ভরশীল। প্রত্যেক ক্রেতার ক্ষেত্রে চূড়ান্ত কার্যকর দাম আলাদা হতে পারে।

জানিয়ে রাখি, Google Pixel 10 মডেলে 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস কভার আছে। ফোনটি Android 23 পর্যন্ত অপারেটিং সিস্টেম ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।

Advertisement

গুগল পিক্সেল 10 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5x অপটিক্যাল জুমযুক্ত 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সামনে f/2.2 অ্যাপারচার ও অটোফোকাসযুক্ত 10.5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

গুগলের এই ফোন Tensor G5 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 4,970mAh ব্যাটারি। এর সঙ্গে 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W Qi2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যার্ড, এবং বাইপাস চার্জিং সাপোর্ট আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and premium design
  • Bright display
  • AI smart features on board
  • Decent primary camera
  • Seven years of software support
  • Bad
  • Limited to a single 256GB storage only
  • Tensor G5 is underwhelming
  • Battery life could have been better
  • Not massive upgrades compared to Pixel 9
 
KEY SPECS
Display 6.30-inch
Front Camera 10.5-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 10.8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4970mAh
OS Android 16
Resolution 1080x242 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.