Pixel 11 সিরিজের ফোনে 10,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছে Google, সঙ্গে নো-কস্ট EMI, অফার আরও

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 অগাস্ট 2026 13:15 IST
হাইলাইট
  • Google Pixel 11 সিরিজের দাম ভারতে 89,999 টাকা থেকে শুরু হচ্ছে
  • Pixel 11 Pro Fold নো এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে দামি ফোন
  • Pixel 11 সিরিজের চারটি ফোনের বিক্রি আগস্ট 20 থেকে শুরু হবে

Google is offering launch benefits across the Pixel 11 Series

Photo Credit: Google

Google Pixel 11 সিরিজ বুধবার রাতে ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, ও Pixel 11 Pro Fold এ দেশে দিয়ে এসেছে। চারটি মডেলেই Tensor G6 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, OLED স্ক্রিন, এবং লেটেস্ট Android 17 অপারেটিং সিস্টেম রয়েছে। পাঠকরা নয়া স্মার্টফোনগুলির সমস্ত খুঁটিনাটি আমাদের গতকালের প্রতিবেদন থেকে জানতে পেরেছেন। আর এখন শুনলে আরও অবাক হবেন যে, Pixel 11 সিরিজ 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সাথে কেনা যাবে। এছাড়াও, কোম্পানি 24 মাসের নো-কস্ট EMI অফার দিচ্ছে।

Google Pixel 11 সিরিজের দাম ও অফার

স্ট্যান্ডার্ড Pixel 11 ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 1,04,999 টাকা। এই স্মার্টফোনে নির্বাচিত কার্ডে 7,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, 9,000 টাকা এক্সচেঞ্জ বোনাস, ও নো-কস্ট ইএমআই স্কিমে 14,603 টাকা সাশ্রয় করতে পারবেন। এটি ফ্রস্ট, পেস্তা, হিবিস্কাস, ও অবসিডিয়ান কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Advertisement

Pixel 11 Pro মডেলের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,19,999 টাকা ও 1,34,999 টাকা। Pixel 11 Pro XL-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 1,34,999 টাকা ও 1,49,999 টাকা।

গুগল তাদের প্রো সিরিজের দুই ফোনেই নির্বাচিত কার্ডে 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, 9,000 টাকা এক্সচেঞ্জ বোনাস, ও নো-কস্ট ইএমআই-তে 20,862 টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে। সংস্থা ক্রেতাদের ছয় মাসের Google AI Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে। এছাড়াও, এক বছর এক্সটেন্ডেড ওয়্যারেন্টি ও এক বছর ফ্রি স্ক্রিন রিপেয়ার অফার করছে গুগল।

Pixel 11 Pro ও Pixel 11 Pro XL ক্যানিয়ন, অলিভ অবসিডিয়ান (ম্যাট), ও ফগ কালার অপশনে উপলব্ধ। অন্য দিকে, Google Pixel 11 Pro Fold একটাই স্টোরেজ অপশনে এসেছে। 16 জিবি + 512 জিবি ভার্সনের দাম 1,86,999 টাকা। গুগল নির্বাচিত কার্ডে 10,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে। 

Advertisement

পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 9,000 টাকা বোনাস মিলতে পারে। Pixel 11 Pro Fold নো-কস্ট ইএমআই অপশনে কিনলে 26,376 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। এটি এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে দামি Android ফোন। ডিভাইসটি ভারতে অলিভ কালার অপশনে উপলব্ধ।

Google Pixel সিরিজের বিক্রি আগস্ট 20 থেকে শুরু হবে। মনে রাখবেন, সমস্ত অফার গুগল স্টোরে আগস্ট 31 পর্যন্ত বৈধ থাকবে। 89,999 টাকা দামের Pixel 11 এখন নতুন সিরিজের সবচেয়ে সস্তা মডেল। যারা Pro মডেলগুলির জন্য অতিরিক্ত খরচ করতে চান না, তাঁদের জন্য প্রিমিয়াম ফিচার্সের স্ট্যান্ডার্ড Pixel 11 উপযুক্ত বিকল্প হতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and comfortable design
  • Good camera performance
  • Clean and polished Android 17 experience
  • Seven years of software and security updates
  • Bad
  • No variable refresh rate on the display
  • Gaming performance falls behind rivals
  • Still requires charge at the end of the day
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G6
Front Camera 10.5-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4985mAh
OS Android 17
Resolution 1080x2424 pixels
NEWS
KEY SPECS
Display (Primary) 8.00-inch
Cover Display 6.50-inch
Cover Resolution 1080x2342 pixels
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 48-megapixel + 10.5-megapixel + 10.8-megapixel
RAM 16GB
Storage 512GB
Battery Capacity 4,806mAh
OS Android 17
Resolution 2,076x2,152 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  2. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  4. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  5. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  6. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  7. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  8. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  9. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  10. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.