ফিনল্যান্ডের কোম্পানি HMD নিয়ে সাশ্রয়ী মূল্যের একটি নতুন স্মার্টফোন - HMD Arc

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 20 ডিসেম্বর 2024 12:04 IST
হাইলাইট
  • HMD Arc- 6.52ইঞ্চির HD+ LCD স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে
  • হ্যান্ডসেটটিতে 4জিবি RAM এবং 64জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে
  • এটি একটি 13মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত

এইচএমডি আর্ক একটি একক শ্যাডো ব্ল্যাক কালারওয়েতে আসে

Photo Credit: HMD

ফিনল্যান্ডের কোম্পানি দ্বারা নির্মিত HMD Arc থাইল্যান্ডের বাজারে সাশ্রয়ী মূল্যের কোম্পানির সর্বশেষ স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। HMD-এর পরিকল্পনার অংশ হিসেবে,ফোনটিতে একটি স্ব-মেরামতযোগ্য প্রযুক্তি যুক্ত করা হয়েছে,যার ফলে ব্যবহারকারীরা কোম্পানি দ্বারা অনুমোদিত সার্ভিস সেন্টার যাওয়ার পরিবর্তে সামান্যতম ট্রেনিংয়ের বিনিময়ে নিজেরাই ফোনটির ব্যাটারী এবং স্ক্রিনটি সরাতে এবং পরিবর্তন করতে পারবেন। হ্যান্ডসেটটিতে 60Hz HD+ ডিসপ্লে আছে, একটি 13মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে এবং এটি Android 14 দ্বারা চালিত(Go Edition)। যাইহোক এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য উপলব্ধ নেই।

HMD Arc-এর স্পেসিফিকেশন:

HMD Arc-হ্যান্ডসেটটি 60Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.52ইঞ্চির HD+ (576×1280 পিক্সেল) LCD স্ক্রিন দ্বারা সজ্জিত, এটির অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং এটি সর্বোচ্চ 460নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে। ফোনটির আকারের পরিমাপ166.4 x 76.9 x 8.95 মিমি এবং ওজন 185.4গ্রাম।
বাজারের উপর ভিত্তি করে হ্যান্ডসেটটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP52 (ইউরোপ) অথবা IP54 রেটিং যুক্ত করা আছে।

HMD Arc-ফোনটিতে Unisoc 9863A চিপসেট আছে। ফোনটিতে 4জিবি RAM এবং 64জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি Android 14 (Go Edition) দ্বারা চালিত। স্টোরেজটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 128জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানি জানিয়েছে যে, তাদের এই নতুন স্মার্টফোনটি দুই বছরের কোয়ার্টারলি সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে অটোফোকাস সমৃদ্ধ একটি 13মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা আছে এবং ফোনটির সামনের অংশে ওয়াটার-ড্রপ আকারের নচের মধ্যে একটি 5মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এছাড়াও ক্যামেরাটি নানারকম বৈশিষ্ট্য, যেমন bokeh, নাইট-মোড, প্রোফেশনাল মোড, স্লো মোশন, কুইক-স্মাপশট,ফিল্টার,টাইম ল্যাপস এবং প্যানারোমা দ্বারা সমৃদ্ধ। ক্যামেরা মডিউলটিতে একটি LED ফ্ল্যাশলাইট দেওয়া হয়েছে। এটি একটি একক স্পিকার এবং একটি মাইক্রোফোন ইউনিট দ্বারা সজ্জিত।

HMD Arc- হ্যান্ডসেটটি 10W-এর তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত। সংযোগের ক্ষেত্রে এটিতে Wifi, ব্লুটুথ 5.2, GPS, একটি 3.5মিমির অডিও জ্যাক এবং একটি USB Type-C-পোর্ট যুক্ত করা আছে। এর পাশাপাশি HMD Arc- হ্যান্ডসেটটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি ভার্চুয়াল RAM অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সরকে সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Arc, HMD Arc launch, HMD Arc price
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  2. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  3. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  4. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  5. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  6. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  7. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  8. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  9. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  10. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.