Moto Pad 70 Groove ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Moto Pad 70 Groove features a 9-unit JBL Pro speaker system
Moto Pad 70 Groove জুলাইয়ের অন্তিম দিন ভারতে লঞ্চ হয়েছে। এটি আদতে ট্যাবলেট হলেও, স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে। এটি নয়টি JBL Pro স্পিকার সেটআপ দিয়ে সজ্জিত। মোটোরোলার নতুন ট্যাব একটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত। শুধু বিনোদনের জন্য দুর্ধর্ষ সাউন্ড সিস্টেম নয়, Moto Pad 70 Groove আরও বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স অফার করে। ডিভাইসে 10,200mAh ব্যাটারি, Dolby Vision ডিসপ্লে, ডুয়াল মাইক্রোফোন, মাইক্রোএসডি কার্ড স্লট, Dolby Atmos সাপোর্ট, এবং IP52 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।
Moto Pad 70 Groove ভারতে একটাই ভার্সনে লঞ্চ হয়েছে। 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 36,999 টাকা। আগস্ট 7 থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং পার্টনার রিটেল স্টোরে বিক্রি শুরু হবে। কোম্পানি 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করবে। ফলে ট্যাবের দাম 33,999 টাকায় নেমে আসবে।
সাউন্ড সিস্টেমের সৌজন্যে Moto Pad 70 Groove শোরগোল ফেলে দিয়েছে। ট্যাবে চারটি টুইটার, তিনটি উফার, ও দুটি প্যাসিভ রেডিয়েটর রয়েছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবের স্পিকারে মিউজিক শুনতে পারবেন। গান চলার সময় Dolby Atmos প্রযুক্তি জীবন্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।
মোটোরোলার নতুন ট্যাবে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 2.5K (1,600 x 2,560 পিক্সেল) রেজোলিউশন অফার করে। এতে HDR10 সাপোর্ট থাকায় স্ক্রিনে নিখুঁত, উজ্জ্বল, ও প্রাণবন্ত ছবি ফুটে উঠবে। ট্যাবটি Android 16 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
Moto Pad 70 Groove-এর পিছনে 13 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। স্টোরেজ 2 টেরাবাইট অব্দি বাড়ানো যাবে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, এটি MediaTek Dimensity 7400 প্রসেসরে (4 ন্যানোমিটার) রান করে।
এই ট্যাবলেটের বিশাল 10,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Motorola দাবি করছে, ট্যাবটি একবার চার্জ দিলে ইউটিউবে 15 ঘন্টা ভিডিও দেখা যাবে। সংস্থা Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড করবে। তারা 2030 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেটও দেবে বলে জানিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications