ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 অক্টোবর 2025 23:11 IST
হাইলাইট
  • HMD Touch 4G-তে ফিচার ফোন ও স্মার্টফোন উভয়ের গুণ আছে
  • এই ফোনে ইন্টারনেট, ভিডিও কল, ক্লাউড অ্যাপের সুবিধা আছে
  • এটি কাস্টম লাইটওয়েট অপারেটিং সিস্টেমে রান করে

HMD Touch 4G ভারতের প্রথম হাইব্রিড ফোন

Photo Credit: HMD

3G যুগের মোবাইল ফোনের স্মৃতি ফিরিয়ে মঙ্গলবার ভারতে লঞ্চ হল HMD Touch 4G। পনেরো-কুড়ি বছর আগে টাচস্ক্রিন ফোন যেমন দেখতে হত, তেমনই লুকস নিয়ে হাজির হয়েছে এটি। দেখলেই অতীতে ফিরে যেতে ইচ্ছা করবে। একে দেশের প্রথম হাইব্রিড ফোন বলে দাবি করেছে কোম্পানি। এতে ফিচার ফোন ও স্মার্টফোন — উভয়ের গুণ আছে। পূর্ণাঙ্গ Android স্মার্টফোনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে না, তবে অনলাইন যুগের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। এই ফোন অ্যান্ড্রয়েডে না চললেও, ইন্টারনেট, ভিডিও কল, অ্যাপ, 4G কানেক্টিভিটির সুবিধা মিলবে। দাম 4,000 টাকারও কম রাখা হয়েছে।

HMD Touch 4G ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন

HMD Touch 4G সম্পর্কে সংস্থার বক্তব্য, ফিচার ফোন এবং স্মার্টফোনের মধ্যে ব্যবধান কমানো তাদের লক্ষ্য। এতে 3.2 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যা 320 x 240 পিক্সেল রেজোলিউশন অফার করে। আকারে ছোট হওয়ার কারণে যে কোনও বয়সের মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবে। ফোনটিতে LED ফ্ল্যাশ সহ 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 0.3 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

HMD Touch 4G এক্সপ্রেস চ্যাট ও ক্লাউড ফোন সার্ভিস

এইচএমডি টাচ 4G ব্যবহারকারীরা এক্সপ্রেস চ্যাটের মাধ্যমে অনলাইনে একে অপরকে ভয়েস মেসেজ, ছবি, টেক্সট ও ইমোজি পাঠাতে পারবেন। প্রাইভেট এবং গ্রুপ চ্যাটেরও সুবিধা আছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন (iOS) প্ল্যাটফর্মেও উপলব্ধ। ভারতীয় মানেই ক্রিকেট পাগল। আর সেই কথা মাথায় রেখে এইচএমডি টাচ 4G ক্লাউড ফোন পরিষেবার সঙ্গে এসেছে। এটি লাইভ ক্রিকেট আপডেট, আবহাওয়ার পূর্বাভাস এবং ট্রেন্ডিং ভিডিও সরবরাহ করে। পরিষেবাটি ক্লাউড-হোস্টেড শর্টকাটের মাধ্যমে পরিচালিত হয়, যা অতিরিক্ত ডেটা খরচ না করে বা অ্যাপের প্রয়োজন ছাড়াই দ্রুত তথ্য হাজির করে।

HMD Touch 4G ব্যাটারি, প্রসেসর, ও অন্যান্য ফিচার্স

এই ফোনে 1,950mAh ব্যাটারি আছে যা টাইপ-সি পোর্টে চার্জ হবে। ফোনটি Unisoc T127 প্রসেসর দ্বারা চালিত। সঙ্গে 64 এমবি র‍্যাম এবং 128 এমবি স্টোরেজ আছে। মেমরি কম থাকলেও SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি একটি কাস্টম লাইটওয়েট অপারেটিং সিস্টেমে রান করে, যার নাম RTOS Touch। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP52 জলরোধী রেটিং, ডুয়াল সিম, Wi-Fi হটস্পট সাপোর্ট, 4G LTE, 3.5 মিমি অডিও জ্যাক।

 HMD Touch 4G দাম

HMD Touch 4G-এর দাম ভারতে 3,999 টাকা রাখা হয়েছে। এটি সায়ান ও ডার্ক ব্লু কালার অপশনে লঞ্চ হয়েছে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও পাওয়া যাবে। বয়স্ক মানুষ, কিশোর-কিশোরী, অথবা যারা স্মার্টফোনের নেশা কাটাতে চাইছেন, তাদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে এটি।

 
KEY SPECS
Display 3.20-inch
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 64MB
Storage 128MB
Battery Capacity 2000mAh
OS Series 30+ S30+ Touch
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.