ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Honor 20 Lite

Honor 20 Lite ফোনে রয়েছে একটি 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি HiSilicon Kirin 710 চিপসেট। সাথে থাকছে 4GB RAM আর 128GB স্টোরেজ।

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Honor 20 Lite

Honor 20 Lite ফোনের ভিতরে রয়েছে একটি HiSilicon Kirin 710 চিপসেট

হাইলাইট
  • Honor 20 Lite ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে
  • থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা
বিজ্ঞাপন

21 মে কোম্পানির লঞ্চ ইভেন্টের আগেই লঞ্চ হল Honor 20 Lite। ঐ দিন এক ইভেন্টে Honor 20 সিরিজের একাধিক ফোন লঞ্চ করবে Huawei। নতুন এই মিডরেঞ্জ স্মার্টফোনে থাকছে ছোট নচ, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 128GB স্টোরেজ। আপাতত মালোয়েশিয়া ও ইংল্যান্ডে এই ফোন লঞ্চ হয়েছে। Honor 20 Lite ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Honor 20 Lite এর দাম

ভারতীয় মুদ্রায় Honor 20 Lite এর দাম প্রায় 15,900 টাকা। ইতিমধ্যেই মালোয়েশিয়ায় এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। তিওবে ইংল্যান্ডে এই ফোন কিনতে ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকা খরচ হবে। 15 মে ইংল্যান্ডে বিক্রি শুরু হবে Honor 20 Lite। ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশে ধীরে ধীরে এই ফোন বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি।

Honor 20 Lite স্পেসিফিকেশন

Honor 20 Lite ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি HiSilicon Kirin 710 চিপসেট। সাথে থাকছে 4GB RAM আর 128GB স্টোরেজ।

Honor 20 Lite ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেল সেলফি শুটার।

কানেক্টিভিটির জন্য Honor 20 Lite ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth আর GPS। ফোনের ভিতরে রয়েছে একটি 3,400 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 32-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »