বুধবার আসছে Honor 20i, লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

Honor 20i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। Honor 20i ফোনের প্রধান আকর্ষন এই ফোনের পিছনের তিনটি ক্যামেরা।

বুধবার আসছে Honor 20i, লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

স্পেসিফিকেশন জানা গেলেও এখনও Honor 20i ফোনের দাম ঘোষণা করেনি কোম্পানি

হাইলাইট
  • Honor 20i এর প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা
  • 20i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট
  • ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিটে Honor 20i লঞ্চ ইভেন্ট শুরু হবে
বিজ্ঞাপন

আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। বুধবার লঞ্চ হবে নতুন Honor 20i। বুধবার চিনে এই স্মার্টফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে Honor 20i প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক শুরু হলেও এখনও নতুন ফোনের দাম ঘোষণা করেনি Honor। Honor 20i এর প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা। একই ইভেন্টে লঞ্চ হবে Honor MagicBook 2019।

Honor 20i লঞ্চ লাইভ দেখবেন কীভাবে?

Honor ওয়েবসাইট থেকে Honor 20i লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে। ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিটে Honor 20i লঞ্চ ইভেন্ট শুরু হবে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। নীল, লাল ও কালো রঙে বাজারে আসবে নতুন Honor স্মার্টফোন।

Honor 20i স্পেসিফিকেশন

Honor 20i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। Honor 20i তে থাকছে একটি 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটারড্রপ স্টাইল নচ। Honor 20i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Honor 20i ফোনের প্রধান আকর্ষন এই ফোনের পিছনের তিনটি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইডফ অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। থাকছে এআই বিউটি মোড, নাইট সিন মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা মোড সহ একাধিক আকর্ষনীয় ফিচার। Honor 20i ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেওগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Honor 20i তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS, Micro-USB পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি। Honor 20i এর ওজন 164 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Feature-rich EMUI skin
  • Dependable performance
  • Bad
  • Lacks Widevine L1 support
  • Sub-par battery life
  • No 4K video recording
  • Underwhelming cameras
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 32-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  2. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  3. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  4. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  5. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  6. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  7. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  8. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  9. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  10. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »