Honor 20i ফোনের প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট।
Honor 20i ফোনে থাকছে অক্টাকোর Kirin 710F চিপসেট
বুধবার লঞ্চ হল Honor 20i। বুধবার চিনে নতুন মিডরেঞ্জ ফোনটি লঞ্চ করেছে Huawei এর সাম ব্র্যান্ড Honor। Honor 20i ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। Honor 20i ফোনের প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট। Honor 20i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। ভালো গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে Game Turbo 2.0।
একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Honor 20i। চিনে এই ফোনের দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,600 টাকা) থেকে। গ্রেডিয়েন্ট রেড, গ্রেডিয়েন্ট ব্লু আর মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে Honor 20i।
ডুয়াল সিম Honor 20i ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। এই ফোনের 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Honor 20i ফোনের প্রধান আকর্ষন এই ফোনের পিছনের তিনটি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইডফ অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। থাকছে এআই বিউটি মোড, নাইট সিন মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা মোড সহ একাধিক আকর্ষনীয় ফিচার। Honor 20i ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেওগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 20i তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS, Micro-USB পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি। Honor 20i এর ওজন 164 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
YouTube’s Likeness Detection Tool Is Now Available to All Adult Creators
Vi Postpaid Users in India Can Choose New International Roaming Plans From Rs 649
Red Magic 11S Pro, Red Magic 11S Pro+ Launched With Snapdragon 8 Elite Gen 5 Leading Edition SoC: Price, Specifications