আগামী সপ্তাহে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Honor 20S

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 অগাস্ট 2019 11:39 IST
হাইলাইট
  • Honor 20S ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা
  • ফোনের পিছনে ডুয়াল টোন গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে
  • 4 সেপ্টেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন

Honor 20S ফোনে থাকছে ডুয়াল টোন গ্রেডিয়েন্ট ফিনিশ

Photo Credit: Weibo

আগামী সপ্তাহে লঞ্চ হবে Honor 20S। 4 সেপ্টেম্বর চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Huawei। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Honor 20S ফোনের টিজার সামনে এসেছে। সেখানে Honor 20S ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা আর গ্লসি ফিনিশ। তবে ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

চিনে 4 সেপ্টেম্বর Honor 20S লঞ্চ হবে। প্রতিবেশী দেশে Vmall ওয়েবসাইট থেকে এই ফোন পাওয়া যাবে। 4 সেপ্টেম্বর রাত 9 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। ফোনের পিছনে ডুয়াল টোন গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। সাথে থাকছে তিনটি ক্যামেরা। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Honor 20S ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল।

Advertisement

TENAA ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি 2.6GHz অক্টাকোর প্রসেসর, 12GB RAM আর 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Huawei।

ফোনের ভিতরে থাকবে 3,650 mAg ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ওজন 172 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor 20S, Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  2. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  3. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  4. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  5. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  6. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  7. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  8. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  9. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  10. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.