আগামী সপ্তাহে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Honor 20S

আগামী সপ্তাহে লঞ্চ হবে Honor 20S। 4 সেপ্টেম্বর চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Huawei।

আগামী সপ্তাহে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসছে Honor 20S

Photo Credit: Weibo

Honor 20S ফোনে থাকছে ডুয়াল টোন গ্রেডিয়েন্ট ফিনিশ

হাইলাইট
  • Honor 20S ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা
  • ফোনের পিছনে ডুয়াল টোন গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে
  • 4 সেপ্টেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

আগামী সপ্তাহে লঞ্চ হবে Honor 20S। 4 সেপ্টেম্বর চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Huawei। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Honor 20S ফোনের টিজার সামনে এসেছে। সেখানে Honor 20S ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা আর গ্লসি ফিনিশ। তবে ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

চিনে 4 সেপ্টেম্বর Honor 20S লঞ্চ হবে। প্রতিবেশী দেশে Vmall ওয়েবসাইট থেকে এই ফোন পাওয়া যাবে। 4 সেপ্টেম্বর রাত 9 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। ফোনের পিছনে ডুয়াল টোন গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। সাথে থাকছে তিনটি ক্যামেরা। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Honor 20S ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল।

TENAA ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি 2.6GHz অক্টাকোর প্রসেসর, 12GB RAM আর 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Huawei।

ফোনের ভিতরে থাকবে 3,650 mAg ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ওজন 172 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »