আজ ফ্ল্যাশসেল-এ Flipkart থেকে কেনা যাবে Honor 7A

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2018 10:04 IST
হাইলাইট
  • আজ ফ্ল্যাশসেলে বিক্রি হবে Honor 7A
  • Honor 7A এর দাম 8,999 টাকা
  • আজ দুপুর 12 টায় Flipkart-এ এই ফ্ল্যাশসেল শুরু হবে

 

আজ (মঙ্গলবার) ফ্ল্যাশসেল-এ বিক্রি হবে Honor 7A।  Flipkart থেকে ফ্ল্যাশপ্সেলের মাধ্যমে এই ফোন কেনা যাবে। মে মাসে Honor 7C এর সাথে একসাথে Honor 7A ফোনটি লঞ্চ করেছিল Huawei। আজ দুপুর 12 টায় এই ফ্ল্যাশসেল শুরু হবে। 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে পাওয়া যাবে। ফ্লিপকার্টের সাথেই  HiHonor অনলাইন স্টোর থেকে Honor 7A ফোন কেনা যাবে। Honor 7A তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, Android 8.0 Oreo বেসড কোম্পানির EMUI 8.0। এর সাথেই থাকছে একটি বেজেল লেস 18:9 ডিসপ্লে।

Honor 7A এর দাম

ভারতে Honor 7A এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা। কালো, নীল ও সোনালী রঙে Honor 7A কেনা যাবে।

Honor 7A স্পেসিফিকেশান

Honor 7A তে প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও Honor 7A তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.7 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে Snapdragon 430 প্রসেসার 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Honor 7A স্মার্টফোনটি।

এছাড়াও নতুন এই বাজেট ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13MP ও একটি 2MP সেন্সার। আর এই  ফোনে রয়েছে 8MP f/2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এর সাথেই রয়েছে সফট সেলফি লাইট।

মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও লেটেস্ট ফেস আনলক ফিচার পাওয়া যাবে Honor 7A তে। আর এই ফোনে রয়েছে এই ফোনে রয়েছে টার্বো চার্জড স্পিকার, 3000 mAh ব্যাটারি আর ডুয়াল ব্লুটুথ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.