Honor X70 Pro Max হল Honor X70 সিরিজের তৃতীয় মডেল৷
Photo Credit: Honor
Honor X70 Pro Max comes with an 8,560mAh battery
Honor X70 Pro Max নিঃশব্দে লঞ্চ হয়ে গেল। নতুন স্মার্টফোনে 8,560mAh ক্ষমতার বড় ব্যাটারি দিয়েছে কোম্পানি। এতে Snapdragon 6 Gen 4 Enhanced Edition প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6,000 নিট পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে অনারের এই ফোনের অন্যতম আকর্ষণ। Honor X70 Pro Max-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, 5G কানেক্টিভিটি, ডুয়াল স্পিকার, ও NFC। এছাড়াও, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চারটি ওয়াটার ও ডাস্ট প্রোটেকশন রেটিং, এবং Wi-Fi 6 সাপোর্ট মিলবে। এটি Honor X70 সিরিজের তৃতীয় মডেল৷ X70 ও X70i ইতিমধ্যেই বাজারে উপলব্ধ।
অনার এক্স70 প্রো ম্যাক্স মডেলে 6.79 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3840 হার্টজ PWM ডিমিং, 6,000 নিট পিক ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন (1,200 x 2,640 পিক্সেল) অফার করে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনে Android 16-নির্ভর MagicOS 10 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকছে।
Honor X70 Pro Max-এর ব্যাক প্যানেলে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এটি 10x ডিজিটাল জুম এবং 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনের সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 2D ফেসিয়াল রিগকনিশনের সুবিধা আছে।
অনারের নতুন ফোন স্ন্যাপড্রাগন 6 জেন 4 এনহ্যান্সড এডিশনে রান করে। এটি 8 জিবি র্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসের 8,560 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সমর্থন করে। ফোনকে জল ও ধুলোর হাত থেকে বাঁচাতে IP66, IP68, IP69, এবং IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে।
Honor X70 Pro Max চীনে লঞ্চ হয়েছে। সেখানে দাম 1,999 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,399 ইউয়ান (প্রায় 33,600 টাকা)। হ্যান্ডসেটটি ফ্যান্টম পার্পল, সানবার্স্ট গোল্ড, ব্যাম্বু গ্রীন, ও ফ্যান্টম নাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
প্রসঙ্গত, Honor X80 Pro Max জুন 22 চীনে লঞ্চ হচ্ছে। এতে 11,000mAh সিলিকন কার্বন ব্যাটারি কনফার্ম করা হয়েছে। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। আসন্ন ফোনে 50 মেগাপিক্সেল Matrix AI Vision ক্যামেরা সিস্টেম থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications