আজ থেকে কেনা যাবে নতুন Honor 7A

আজ থেকে বিক্রি শুরু হল কোম্পানির লেটেস্ট বাজেট স্মার্টফোন Honor 7A। শুধুমাত্র Flipkart এই পাওয়া যাবে এই ফোন।

আজ থেকে কেনা যাবে নতুন Honor 7A

Honor 7A এর দাম 8,999 টাকা

হাইলাইট
  • আজ থেকে বিক্রি শুরু হল কোম্পানির লেটেস্ট বাজেট স্মার্টফোন Honor 7A
  • Flipkart ও এছাড়াও HiHonor অনলাইন স্টোরেও পাওয়া যাবে কোম্পানির লেটেস্ট বাজ
  • দুপুর 12 টায় বিক্রি শুরু হবে ফোনটি
বিজ্ঞাপন

আজ থেকে বিক্রি শুরু হল কোম্পানির লেটেস্ট বাজেট স্মার্টফোন Honor 7A। শুধুমাত্র Flipkart এই পাওয়া যাবে এই ফোন। সম্প্রতি নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছিল Honor। মঙ্গলবার দুপুর 12টা থেকে Flipkart থেকে কেনা যাবে Honor 7A। এছাড়াও HiHonor অনলাইন স্টোরেও পাওয়া যাবে কোম্পানির লেটেস্ট বাজেট ফোন। একই সময়ে বিক্রি শুরু হবে সেখানেও। 3GBRAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা। কালো, নীল ও সোনালি কালার ভেরিইয়েন্টে পাওয়া যাবে নতুন Honor 7A। এছাড়াও এই ফোন কিনলে Jio ইউজাররা পাবেন 2200 টাকা ক্যাশব্যাক ও 50GB অতিরিক্ত ডাটা।
 

Honor 7A স্পেসিফিকেশান

Honor 7A তে প্রিলোডেড থাকবে Android Oreo। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও Honor 7A তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.7 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে Snapdragon 430 প্রসেসার 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Honor 7A স্মার্টফোনটি।
এছাড়াও নতুন এই বাজেট ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সার। আর এই  ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল f/2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এর সাথেই রয়েছে সফট সেলফি লাইট।
মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও লেটেস্ট ফেস আনলক ফিচার পাওয়া যাবে Honor 7A তে। আর রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n সাথে hotspot, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। আর এই ফোনে রয়েছে এই ফোনে রয়েছে টার্বো চার্জড স্পিকার, 3000 mAh ব্যাটারি আর ডুয়াল ব্লুটুথ সাপোর্ট। আর রয়েছে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ফেস আনলক সেন্সার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর পরক্সিমিটি সেন্সার। ফোনটির ওজন 150 গ্রাম।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »