কম দামে দারুণ ফিচার! এসে গেল Honor 8A 2020

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 এপ্রিল 2020 13:56 IST
হাইলাইট
  • গত বছর চিনে লঞ্চ হয়েছিল Honor Play 8A
  • সেই ফোনের আপগ্রেড Honor 8A 2020
  • কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে

চলতি মাসেই বিক্রি শুরু হতে পারে Honor 8A

Photo Credit: Clove UK

গত বছর চিনে লঞ্চ হয়েছিল Honor Play 8A। সেই ফোনে কিছু পরিবর্তন করে সম্প্রতি ইংল্যান্ডে লঞ্চ হল Honor 8A 2020। সম্প্রতি ইংল্যান্ডে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। স্পেসিফিকেশন খুব বেশি পরিবর্তন না বলেও নতুন ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। 15 এপ্রিল বিক্রি শুরু হবে এই ফোন।

Honor 8A 2020-র দাম

64GB স্টোরেজে Honor 8A 2020-র দাম 130 ইউরো (প্রায় 10,800 টাকা)।

Honor 8A 2020 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 8A 2020-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.09 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের উপরে থাকছে ছোট নচ। Honor 8A 2020-র ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট,3GB RAM ও 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনের ভিতরে থাকছে 3,020 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকছে ফেস আনলক সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.09-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 3020mAh
OS Android 9 Pie
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  2. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  3. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
  5. Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি
  6. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  7. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  8. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  10. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.