লঞ্চ হল Honor 8A Pro, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 এপ্রিল 2019 16:20 IST
হাইলাইট
  • Honor 8A Pro এর ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট
  • Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে EMUI 9.0 স্কিন
  • কালো ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন

Honor 8A Pro ফোনের ভিতরে থাকছে 3,020 mAh ব্যাটারি

লঞ্চ হল Honor 8A Pro। শুক্রবার রাশিয়ায় এই ফোন লঞ্চ করেছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। Honor 8A Pro এর ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট আর 6.09 ইঞ্চি HD+ ডিসপ্লে।

শুক্রবার থেকে রাশিয়ায় বিক্রি শুরু হয়েছে Honor 8A Pro। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় 14,700 টাকা। কালো ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Honor 8A Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 8A Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.09 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের উপরে থাকছে ছোট নচ। Honor 8A Pro এর চিতরে থাকছে একটি MediaTek Helio P35 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Honor 8A Pro এর সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য নতুন Honor ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth 4.2 আর একটি Micro-USB 2.0 পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,020 mAh ব্যাটারি। Honor 8A Pro এর ওজন 150 গ্রাম।

 
KEY SPECS
Display 6.09-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 3020mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  2. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  3. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  6. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  7. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  8. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  9. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  10. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.