পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Honor 9X Pro: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 মে 2020 16:00 IST
হাইলাইট
  • চলতি মাসে বিক্রি শুরু হবে Honor 9X Pro
  • Google Play Store থাকছে না
  • কোম্পানির নিজস্ব Huawei Mobile Services (HMS) থাকছে

Honor 9X Pro-তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

ভারতে নতুন ফোন নিয়ে এল Honor। মঙ্গলবার লঞ্চ হয়েছে Honor 9X Pro। গুগলের মোবাইল সার্ভিসের পরিবর্তে এই ফোনে কোম্পানির নিজস্ব Huawei Mobile Services (HMS) থাকছে। যদিও নতুন ফোনে Android অপারেটিং সিস্টেম চলবে। Honor 9X Pro-তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

Honor 9X Pro'র দাম

6GB RAM + 256GB  স্টোরেজে Honor 9X Pro'র দাম 17,999 টাকা। লঞ্চ অফারে কোম্পানির তরফ থেকে 3,000 টাকা ছাড় ও নো-কস্ট ইএমআইয়ের সুবিধা দেওয়া হয়েছে।

Honor 9X Pro স্পেসিফিকেশন

Honor 9X Pro-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.1 স্কিন চলবে। এই ফোনে Google Play Store থাকছে না। এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সঙ্গে রয়েছে Kirin 810 চিপসেট, 6GB RAM ও 256GB স্টোরেজ। 

Honor 9X Pro'র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4,000 mAh ব্যাটারির এই ফোনের ওজন 202 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  2. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  3. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  4. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  5. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  6. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  8. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  9. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  10. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.