ট্রেনে হারিয়ে গিয়েছে স্মার্টফোন, খুঁজে দিলে 4 লক্ষ টাকা দেবে Honor

জার্মানিতে অফিশিয়াল Honor ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়েছে ডাসেলড্রফ থেকে মিউনিখ যাওয়ার ICE 1125 নম্বর ট্রেনে কোম্পানির এক কর্মী একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছেন। 22 এপ্রিল এই ফোন হারিয়েছিল। Huawei এর সাব ব্র্যান্ড Honor জানিয়েছে কোন ব্যক্তি এই ফোন ফিরিয়ে দিলে 5,000 ইউরো পুরস্কার দেওয়া হবে।

ট্রেনে হারিয়ে গিয়েছে স্মার্টফোন, খুঁজে দিলে 4 লক্ষ টাকা দেবে Honor

Photo Credit: Deutsche Bahn AG

জার্মানির ট্রেনে একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছেন এক Honor কর্মী

হাইলাইট
  • জার্মানির ট্রেনে একটি প্রোটোটাইপ স্মার্টফোন হারিয়ে ফেলেছেন এক Honor কর্মী
  • এই ফোন খুঁজে দিলে 5,000 ইউরো পুরস্কার দেবে চিনের কোম্পানি
  • 22 এপিল ডাসেলড্রফ থেকে মিউনিখ গামী ট্রেনে এই ফোন হারিয়েছে
বিজ্ঞাপন

স্মার্টফোন হারিয়ে যাওয়া এক বেদনাদায়ক অনুভুতি। তবে শুধু সাধারন মানুষ হয়, টেক কোম্পানিগুলিও স্মার্টফোন হারিয়ে ফেলে। বেশ কয়েক বছর আগে একটি পাবে iPhone 4 হারিয়ে ফেলেছিল Apple। তখন বেশ চাপে পড়েছিল Apple। গত বছর ট্যাক্সির পিছনের সিটে পাওয়া গিয়েছিল একটি Google Pixel 3 XL। এবার জার্মানিতে একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছে Honor। কেউ এই ফোন খুঁজে পেলে তা ফিরিয়ে দিলে 5,000 ইউরো (প্রায় 4 লক্ষ টাকা) পুরস্কার দেবে কোম্পানি।

ট্যুইটারে এই ঘোষণা করেছে Honor। জার্মানিতে কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়েছে ডাসেলড্রফ থেকে মিউনিখ যাওয়ার ICE 1125 নম্বর ট্রেনে কোম্পানির এক কর্মী একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছেন। 22 এপ্রিল এই ফোন হারিয়েছিল। Huawei এর সাব ব্র্যান্ড Honor জানিয়েছে কোন ব্যক্তি এই ফোন ফিরিয়ে দিলে 5,000 ইউরো পুরস্কার দেওয়া হবে। হারিয়ে যাওয়া ফোনে একটি ধুসর রঙের কেস লাগানো রয়েছে।

21 মে লন্ডনে নতুন Honor 20 সিরিজ লঞ্চ করবে কোম্পানি। অনেকেই মনে করছেন এই লঞ্চ ইভেন্টের প্রোটোটাইম ফোনটি হারিয়ে গিয়েছে।

অফিশিয়াল লঞ্চের আগে পরীক্ষার জন্য কোম্পানির কর্মীদের প্রোটোটাইপ ফোন দেও স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। এই ফোনগুলি সাধারনত কেসের মধ্যে ঢুকিয়ে ব্যবহার করেন কোম্পানির কর্মীরা। এর ফলে রাস্তাঘাটে কেউ সহজে নতুন ফোন চিনতে পারেন না।

আগামী মাসে লঞ্চ হবে Honor 20 সিরিজ। 21 মে লন্ডনে এক ইভেন্টে কোম্পানির নতুন ফোনগুলি লঞ্চ হবে।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »