আজ সোমবার, চীনের বাজারে লঞ্চ হতে চলেছে-Honor Magic 7 RSR Porsche Design

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 24 ডিসেম্বর 2024 11:15 IST
হাইলাইট
  • Honor Magic 7 RSR Porsche Design-হ্যান্ডসেটটি সম্ভবত 100W-এর তারযুক্ত
  • হ্যান্ডসেটটিতে একটি 50 মেগাপিক্সেলের OV50K প্রধান ক্যামেরা থাকতে পারে
  • সম্ভবত হ্যান্ডসেটটি MagicOS 9-দ্বারা চালিত হবে

Honor Magic 7 RSR পোর্শে ডিজাইন একটি হেক্সাগোনাল রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে

Photo Credit: Honor

আজ চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Honor Magic 7 RSR Porsche Design। যদিও কোম্পানি পূর্বে ফোনটির ডিজাইন এবং মূল বৈশিষ্ট্যগুলিও আংশিক প্রকাশ করেছিল, বর্তমানে লঞ্চের আগেই একজন টিপস্টার এটির সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। পূর্বের ফাঁস হওয়া তথ্যে এটির কাঠামো, ডিসপ্লে এবং ব্যাটারীর বিবরন সম্পর্কেও বলা হয়েছিল। আসন্ন হ্যান্ডসেটটি Honor Porsche Design Magic 6 RSR-এর উত্তরসূরী হতে আসতে পারে, এবং এটি দেশের বাজারে অক্টোবর মাসে লঞ্চ হওয়া Honor Magic 7 সিরিজের সাথে যোগ হতে পারে।

Honor Magic 7 RSR Porsche Design-এর আনুমানিক ক্যামেরা এবং অন্যান্য বৈশিষ্ট্য:

Weibo-তে টিপস্টার ডিজিট্যাল স্টেশনের একটি পোস্ট অনুযায়ী, আশা করা যাচ্ছে Honor Magic 7 RSR Porsche Design- হ্যান্ডসেটে একটি f/1.4-f2.0 ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার সহ একটি 1/1.3 ইঞ্চির 50 মেগাপিক্সেলের OV50K প্রধান সেন্সর থাকতে পারে, 122ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং 25মিমির ম্যাক্রো মোড ক্যাপাসিটি যুক্ত একটি 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে।

Advertisement

এছাড়াও হ্যান্ডসেটটির জন্য বলা হয়েছিল যে, এটিতে একটি পেরিস্কোপ লেন্সের সাথে একটি 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর থাকবে। আরো বলা হয়েছে যে, এটিতে OIS-এর সমর্থন থাকবে, এছাড়াও 3x পর্যন্ত অপটিক্যাল জুম, 100x ডিজিট্যাল জুম, f/1.88 অ্যাপারচার এবং একটি 1G+5P ফ্লোটিং পেরিস্কোপ স্ট্রাকচার থাকতে পারে। এটিতে সম্ভবত একটি ডুয়াল ইলেক্ট্রোম্যাগনেটিক মোটর, ALC কোটিং, একটি 1200-পয়েন্ট dTOF ফোকাস মডিউল এবং একটি ফ্লিকার সেন্সর থাকবে।

ইতিমধ্যেই কোম্পানি জানিয়েছে যে, Honor Magic 7 RSR Porsche Design-হ্যান্ডসেটটি প্রথম যা “ইন্ডাস্ট্রির প্রথম আল্ট্রা-লার্জ অ্যাপারচারের সাথে পেরিস্কোপ টেলিফোটো পেতে চলেছে, এছাড়াও এটি “ ইন্ডাস্ট্রির প্রথম ডুয়াল ইলেকট্রো ম্যাগনেটিক ফোকাস মোটর” পেতে চলেছে। ফোনটির আগামী 23সে ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী দুপুর 2টোর ( 4:30PM IST) সময় লঞ্চ হতে চলেছে।

পূর্বের একটি ফাঁস হওয়া তথ্যে হ্যান্ডসেটটির বিষয়ে বলা হয়েছিল যে, এটিতে সম্ভবত কোয়াড-কার্ভড ডিজাইন সমৃদ্ধ একটি 6.8ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে থাকবে, যেটির রিফ্রেশ রেট 120Hz হবে।হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেলের সাথে একটি ToF 3D ডেপ্থ ক্যামেরা থাকতে পারে। আশা করা যাচ্ছে, এটি Android 15-ভিত্তিক MagicOS 9 দ্বারা চালিত হবে এবং এটি 100W-এর তারযুক্ত এবং 80W-এর তারবিহীন দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.