এসে গেল Honor Play 4T ও Honor Play 4T Pro; দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 এপ্রিল 2020 14:10 IST
হাইলাইট
  • Honor Play 4T Pro তে থাকছে 8GB RAM
  • Honor Play 4T তে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে
  • Honor Play 4T Proতে HiSilicon Kirin 810 চিপসেট থাকছে

Honor Play 4T Pro-র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে

দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei-এর সাব ব্র্যান্ড Honor। শুক্রবার বাজারে এসেছে Honor Play 4T ও Honor Play 4T Pro। Honor Play 4T তে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ডুয়াল ক্যামেরা, অন্যদিকে Honor Play 4T Pro তে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ ও ট্রিপল ক্যামেরা। দুটি ফোনের ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকছে। ফোনের পিছনে থাকছে কার্ভড ডিজাইন ও গ্রেডিয়েন্ট ফিনিশ। আপাতত চিনে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন।

Honor Play 4T ও Honor Play 4T Pro-র দাম

Honor Play 4T Pro-র দাম 1,499 ইউয়ান (প্রায় 16,200 টাকা)। অন্যদিকে Honor Play 4T কিনতে 1,199 ইউয়ান (প্রায় 12,900 টাকা) খরচ হবে।

Honor Play 4T Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor Play 4T Pro তে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি  FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট 8GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। Honor Play 4T Pro-র ওজন 165 গ্রাম।

Honor Play 4T স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor Play 4T তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710A চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।

Honor Play 4T -তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে

Advertisement

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Honor Play 4T-তে রয়েছে 4,000 mAh ব্যাটারি  ও 10W চার্জিং। এই ফোনের ওজন 176 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  2. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  3. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  4. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  5. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  6. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  8. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  10. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.