বাজেট সেগমেন্টে বাজিমাত করতে এল Honor Play 8

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুলাই 2019 19:34 IST
হাইলাইট
  • Honor Play 8 ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ
  • থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • দুটি রঙে পাওয়া যাবে এই ফোন

চিনে লঞ্চ হয়েছে Honor Play 8

বাজেট সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei এর সাব ব্র্যান্ড Honor। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Honor Play 8। ইতিমধ্যেই বাজারে হয়েছে Honor Play 8A আর Honor Play 8C। বাজেট সেগমেন্টের Honor Play সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হল। Honor Play 8 ফোনে রয়েছে MediaTek A22 চিপসেট, Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 3,020 mAh ব্যাটারি।

চিনে Honor Play 8 এর দাম 599 ইউয়ান (প্রায় 6,000 টাকা)। ইতিমধ্যেই একাধিক অনলাইন স্টোরে এই ফোন বিক্রি শুরু হয়েছে। নীল ও কালো রঙে চিনে পাওয়া যাবে Honor Play 8।

Honor Play 8 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor Play 8 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। এই ফোনে রয়েছেন একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Honor Play 8 ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Honor Play 8 ফোনে থাকছে  Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS, Micro-USB পোর্ট আর 4G VoLTE সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,020 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 5.71-inch
Processor MediaTek Helio A22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3020mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  2. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  3. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  4. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  5. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  6. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  7. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  8. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  9. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  10. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.