Honor Play 8 ফোনে রয়েছে MediaTek A22 চিপসেট, Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 3,020 mAh ব্যাটারি।
চিনে লঞ্চ হয়েছে Honor Play 8
বাজেট সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei এর সাব ব্র্যান্ড Honor। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Honor Play 8। ইতিমধ্যেই বাজারে হয়েছে Honor Play 8A আর Honor Play 8C। বাজেট সেগমেন্টের Honor Play সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হল। Honor Play 8 ফোনে রয়েছে MediaTek A22 চিপসেট, Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 3,020 mAh ব্যাটারি।
চিনে Honor Play 8 এর দাম 599 ইউয়ান (প্রায় 6,000 টাকা)। ইতিমধ্যেই একাধিক অনলাইন স্টোরে এই ফোন বিক্রি শুরু হয়েছে। নীল ও কালো রঙে চিনে পাওয়া যাবে Honor Play 8।
ডুয়াল সিম Honor Play 8 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। এই ফোনে রয়েছেন একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor Play 8 ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor Play 8 ফোনে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS, Micro-USB পোর্ট আর 4G VoLTE সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,020 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE Reportedly Spotted on BIS Certification Website, India Launch Seems Imminent
Airtel’s New Recharges in India Announced: Rs. 185, Rs. 203 and Rs. 206 Voice-Only Plans Details