ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল HTC Wildfire X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2019 15:11 IST
হাইলাইট
  • HTC Wildfire X এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
  • নীল রঙে পাওয়া যাবে এই ফোন
  • ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

22 অগাস্ট বিক্রি শুরু হবে HTC Wildfire X

ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করে ঘুরে দাঁড়াতে চাইছে তাইওয়ানের স্মার্টফো  কোম্পানি HTC। জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল কোম্পানির Desire 12 আর Desire 12+। এবার বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল HTC। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন HTC Wildfire X। ই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোন কেনার ছয় মাসের মধ্যে ফোন দুর্ঘটনা বা তরল পদার্থে ফোন কাহারপ হলে কোন প্রশ্ন না করেই ফোন বদলে দেবে তাইওয়ানের কোম্পানিটি।

HTC Wildfire X এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে HTC Wildfire X এর দাম 9,999  টাকা। 4GB RAM + 128GB  স্টোরেজে এই ফোন কিনতে 12,999 টাকা খরচ হবে। নীল রঙে পাওয়া যাবে Wildfire X। 22 অগাস্ট Flipkart এ শুরু হবে বিক্রি।

HTC Wildfire X স্পেসিফিকেশন

ডুয়াল সিম HTC Wildfire X ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর প্রসেসর 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Wildfire X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি  8 মেগাপিক্সেল আর একটি 5 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে থাকছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে তাইওয়ানের কোম্পানিটি।

কানেক্টিভিটির জন্য HTC Wildfire X ফোনে থাকছে HTC Wildfire X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,300 mAh ব্যাটারি আর 10W চার্জিং।

 
KEY SPECS
Display 6.22-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3300mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
 
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
  2. Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
  3. Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল
  4. Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
  5. Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
  6. 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
  7. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  8. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  9. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  10. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.